রাজশাহী বন্ধুসভার সাহিত্য আড্ডা ও পাঠচক্র
· Prothom Alo

সাহিত্য আড্ডা ও পাঠচক্রের আসর করেছে রাজশাহী বন্ধুসভা। ১২ জুন বিকেলে প্রথম আলো রাজশাহী অফিসে অনুষ্ঠিত এই পাঠচক্র সাহিত্যপ্রেমী বন্ধুদের উপস্থিতিতে হয়ে ওঠে জ্ঞানচর্চা, অনুভূতি বিনিময় ও আন্তরিক বন্ধুত্বের এক অনন্য মিলনমেলা।
শুরুতে সভাপতি সোহান রেজা উপস্থিত বন্ধুদের সঙ্গে তাঁদের প্রিয় লেখক, সাহিত্যের রুচি ও পছন্দের লেখার ধরন নিয়ে মুক্ত আলোচনা করেন। এরপর তিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সেরা কিশোর গল্প থেকে পাঠ করেন। পাঠ শেষে গল্পটি নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সংক্ষিপ্ত অর্থবহ আলোচনা হয়। সবাই নিজেদের ভাবনা, উপলব্ধি ও মতামত ভাগ করে নেন। পরবর্তী সময় সভাপতি সোহান রেজা আখতারুজ্জামান আজাদের ‘চোখ’ পাঠ করে শোনান।
Visit sportbet.reviews for more information.
রাজশাহী বন্ধুসভার সাহিত্য আড্ডা ও পাঠচক্র।সাহিত্য পাঠের আনুষ্ঠানিক পর্ব শেষে শুরু হয় চায়ের আড্ডা। সভাপতি সবার জন্য শিঙাড়া ও পুরির ব্যবস্থা করেন। পাশাপাশি সহসভাপতি তাহমিনা আক্তার তাঁর মায়ের হাতে তৈরি পাকোড়া ও চা নিয়ে আসেন, যা আড্ডায় যোগ করে ঘরোয়া উষ্ণতা ও আন্তরিকতার বিশেষ ছোঁয়া।
চায়ের আড্ডা শেষে আবৃত্তি পর্বের শুরু হয়। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইফরান নাসরিন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করেন। এরপর তাহমিনা আক্তার একই কবির ‘রবিবার’ আবৃত্তির মাধ্যমে দিনের পাঠচক্রের সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু ইসরাত জাহান, মৌ সাহা, শারমিন আঞ্জুম, সুশীল পাল ও অলক চন্দ্র বর্মন।