ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ব্রিতো আর নেই
· Prothom Alo

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার খোঁজে যখন মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল, ঠিক তখনই শোক আছড়ে পড়ল সেলেসাও শিবিরে। দেশটি হারাল তার ইতিহাসের অন্যতম এক কিংবদন্তি ফুটবলারকে।
চিরতরে চলে গেলেন ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপজয়ী দলের অন্যতম সেনানী ও ডিফেন্ডার এরকুলেস দে ব্রিতো রুয়াস, ফুটবল–বিশ্ব যাঁকে চেনে শুধু ব্রিতো নামে। ৮৬ বছর বয়সে বৃহস্পতিবার এই সেন্টারব্যাক শেষনিশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম।
Visit syntagm.co.za for more information.
১৯৬৪ থেকে ১৯৭২ সালের মধ্যে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে ৬১টি ম্যাচ খেলেছিলেন ব্রিতো। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে উইলসন পিয়াজ্জার সঙ্গে জুটি বেঁধে রক্ষণভাগের মূল ভরসা হয়ে উঠেছিলেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তাঁকে ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বর্ণনা করে গভীর শোক প্রকাশ করেছে।
কিংবদন্তি পেলের সঙ্গে ১৯৭০ সালের বিশ্বজয়ী ব্রাজিল দলে ছিলেন জর্জিনহো, টোস্তাও, রিভেলিনো ও অধিনায়ক কার্লোস আলবার্তোর মতো তারকারা।
সেন্টারব্যাক হিসেবে মূল কাজটা নিখুঁতভাবে করেছেন ব্রিতোমেক্সিকোর মাটিতে সেবার তাঁরা এতটাই নান্দনিক আর চোখধাঁধানো ফুটবল খেলেছিলেন যে তাঁদের সেই হলুদ জার্সি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পায়। ১৯৭০ সালের ব্রাজিলের দলটিকে বলা হয় দেশটির ইতিহাসে সেরা দল।
আর্জেন্টিনাকে পেলে এবার কী করবেন এমবাপ্পেদলের বাকিদের মতো ব্রিতো হয়তো ফুটবলশৈলীর জাদুকর ছিলেন না, তবে সেন্টারব্যাক হিসেবে মূল কাজটাই তিনি করেছিলেন নিখুঁতভাবে। তাঁর দায়িত্ব ছিল রক্ষণভাগ সামলানো, প্রতিপক্ষের আক্রমণ রুখে বল কেড়ে নেওয়া এবং দলের আক্রমণভাগের ফুটবলশিল্পীদের সামনে স্বাধীনভাবে জ্বলে ওঠার সুযোগ করে দেওয়া। অদম্য মানসিকতার ব্রিতো এই কাজটিই করে গেছেন প্রতিটি ম্যাচে।
উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরাই ছিলেন, নাকি অন্য কেউ