বিদ্যুৎ ছাড়াই যেভাবে পানি ঠান্ডা করবেন
· Prothom Alo
পানি সংরক্ষণে একসময় মাটির কলস ব্যবহৃত হতো। সময়ের সঙ্গে পাত্রের ধরন বদলেছে। মাটির কলসের পরিবর্তে পানি প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখতে এখন ব্যবহৃত হচ্ছে মাটির ফিল্টার।
গরমকালে মাটির ফিল্টারের চাহিদা বেড়ে যায়গতানুগতিক পানির ফিল্টারের মতো মাটির ফিল্টারে পানি বিশুদ্ধ করার আলাদা কোনো ব্যবস্থা থাকে না। মূলত সংরক্ষণ এবং ঠান্ডা রাখার জন্য এটি ব্যবহৃত হয়। গঠন সাধারণ ফিল্টারের মতো হওয়ায় ‘মাটির ফিল্টার’ নামটি প্রচলিত। নিচে থাকে একটি স্ট্যান্ড, মাঝখানে সিলিন্ডার বা গোলাকার পাত্র, আর তা থেকে পানি সংগ্রহের জন্য একটি ট্যাপ। ওপরে থাকে ঢাকনা, যাতে ধুলাবালু না ঢোকে। ব্যবহারেও এটি সহজ। পানি ভরে রাখলেই ধীরে ধীরে মাটির ক্ষুদ্র ছিদ্র দিয়ে বাষ্পীভবনের মাধ্যমে পানি ঠান্ডা হয়ে যায়।
Visit newsbetting.bond for more information.
নিজেকে যেভাবে ফিট রাখেন নাজিফা তুষি, দেখুন ১০টি ছবিতেমাটির ফিল্টার বিভিন্ন মাপে পাওয়া যায়। ৬ লিটার, ৮ লিটার, এমনকি ১০ লিটার ধারণক্ষমতারও রয়েছে। পরিবারের সদস্যসংখ্যা ও প্রয়োজন অনুযায়ী ফিল্টারের আকার বেছে নেওয়া যেতে পারে। গরমকালে এই ফিল্টারের চাহিদা বেড়ে যায়, জানান অনলাইনভিত্তিক পেজ ‘বাংলার মৃৎশিল্প’–এর স্বত্বাধিকারী তরিকুল ইসলাম। সিলিন্ডার আকৃতির পাশাপাশি আজকাল গোলাকার মাটির ফিল্টারও পাওয়া যায়।
বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান শামসুন্নাহার নাহিদ বলেন, ‘আমরা প্রতিদিন যে প্লাস্টিকের পাত্র ব্যবহার করি, তা সব সময় নিরাপদ না–ও হতে পারে। বিশেষ করে ফুড-গ্রেড না হলে তা পানিকে দূষিত করতে পারে। সেদিক থেকে মাটির পাত্র অনেকটাই নিরাপদ। এটি পানির স্বাভাবিক গুণাগুণ অক্ষুণ্ন রাখতে সাহায্য করে। তবে খেয়াল রাখতে হবে, পাত্রটি যেন ভালোভাবে পোড়ানো ও মানসম্মত মাটি দিয়ে তৈরি হয়।’ ডিজাইনের দিক থেকেও রয়েছে বৈচিত্র্য। মাটির ফিল্টারে খাঁজকাটা নকশা, ফুল-পাতার অলংকরণ, এমনকি আধুনিক মিনিমাল ডিজাইনও দেখা যায়। আকার ও নকশাভেদে দাম ৯০০ থেকে ২০০০ টাকা।
ব্যবহারের আগে নতুন ফিল্টার ভালোভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি। প্রথমবার ব্যবহারের আগে ফিল্টার পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে। এক-দুই দিন পানি ভরে রেখে ফেলে দেওয়া ভালো। নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে প্রতি সপ্তাহে অন্তত একবার লিকুইড ক্লিনার দিয়ে ফিল্টার পরিষ্কার করা উচিত। মাসে একবার নরম কাপড় দিয়ে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নেওয়া ভালো। একনাগাড়ে বেশি দিন ফিল্টারে পানি রেখে দেওয়া উচিত নয়। অন্তত দুই দিনে একবার পানি বদলে নিতে হবে।
আম পাড়াই এখন রুহুল আমীনের কাজ, দিনে কত মণ পাড়তে পারেন?