ঋণনির্ভর এই বাজেটে অর্থনৈতিক সংকট কাটবে না: খেলাফত মজলিস

· Prothom Alo

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ঋণনির্ভর ও উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব আহমদ আবদুল কাদের এমন মন্তব্য করেন।

Visit extonnews.click for more information.

দুই নেতা বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে সরকারকে দেশ-বিদেশ থেকে ঋণ নিতে হবে। এর মধ্যে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশ থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

খেলাফত মজলিসের নেতারা বলেন, বাজেট ব্যয়ের সবচেয়ে বড় খাত হচ্ছে ঋণের সুদ পরিশোধ। এ খাতে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। পরিচালন ব্যয় ও সুদ পরিশোধেই বাজেটের বড় অংশ ব্যয় হবে।

৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় উল্লেখ করে বিবৃতিতে খেলাফত মজলিসের শীর্ষ নেতৃত্ব বলেছে, অর্থনৈতিক গণতন্ত্রায়ণের কথা বলা হলেও বাজেটে তার প্রতিফলন নেই।

তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্যকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে খেলাফত মজলিস। একই সঙ্গে ঘুষ-দুর্নীতি বন্ধ, পাচার হওয়া অর্থ ফেরত আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

Read full story at source