লিচু দিয়ে কখনো রাবড়ি বানিয়েছেন, জেনে নিন রেসিপি
· Prothom Alo
লিচুর সময় এখন। গরমের মধ্যে এই ফল দিয়ে বানানো যায় নানা ধরনের ডেজার্ট। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
উপকরণ
Visit asg-reflektory.pl for more information.
মিষ্টি পাকা লিচু: ১৫-২০টি
ফুল ক্রিম তরল দুধ: দেড় লিটার
চিনি: ৪-৫ টেবিল চামচ (স্বাদমতো)
কনডেন্সড মিল্ক: ৩ টেবিল চামচ
এলাচিগুঁড়া: সিকি চা-চামচ
জাফরান: ১ চিমটি
বাদামকুচি: ২ টেবিল চামচ (পেস্তা ও কাঠবাদাম)
গোলাপজল: আধা চা-চামচ
প্রণালি
লিচুর খোসা ছাড়িয়ে সাবধানে বিচি বের করে নিন। একটি চওড়া কড়াইয়ে দুধ ঢেলে মাঝারি আঁচে জ্বাল দিন। ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন।
দুধের ওপর যে সর জমবে, তা চামচ দিয়ে আলতো করে কড়াইয়ের চারপাশে বা কিনারায় লাগিয়ে রাখুন। এভাবে বারবার সর জমিয়ে কড়াইয়ের গায়ে জমা করতে থাকুন।
দুধ জ্বাল হতে হতে যখন মূল পরিমাণের এক-তৃতীয়াংশ হয়ে আসবে, তখন কড়াইয়ের কিনারায় জমে থাকা সব সর চামচ দিয়ে স্ক্র্যাপ বা চেঁছে দুধের মধ্যে মিশিয়ে দিন। এতে দুধে চমৎকার দানাদার ভাব আসবে।
এবার এই ঘন দুধে চিনি, কনডেন্সড মিল্ক, এলাচিগুঁড়া ও জাফরান ভেজানো দুধ দিয়ে দিন। মাঝারি আঁচে আরও ৫ মিনিট রান্না করুন। চিনি গলে রাবড়ি ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন।
এবার এর ওপর গোলাপজল ছড়িয়ে দিয়ে ঘরের তাপমাত্রায় এনে পুরোপুরি ঠান্ডা করে লিচুগুলো মিশিয়ে নিন। এরপর এটি দুই ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। সাজিয়ে পরিবেশন করুন।
এই গরমে ঢাকার যেখানে মিলবে ডাবের আইসক্রিম