মেসির 'লাস্ট ডান্স'-এর সঙ্গী এই অ্যাডিডাস বুট কেন এত স্পেশাল? কোথায় পাবেন আর দাম কত

· Prothom Alo

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ টানা ষষ্ঠবারের মতো খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। সম্ভাব্য লাস্ট ডান্সকে ঘিরে অ্যাডিডাস উন্মোচন করেছে বিশেষ বুট।

কয়েকদিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ’ফিফা বিশ্বকাপ ২০২৬’। টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মাঠে নামতে যাচ্ছেন ফুটবলের ‘গ্রেটেস্ট অব অল টাইম’ বা ‘গোট লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকার জন্য এটিই হতে পারে আলবিসেলেস্তেদের জার্সিতে শেষ বিশ্বকাপ। সম্ভাব্য এই শেষ অধ্যায়কে স্মরণীয় করে তুলতেই মেসির জন্য বিশেষ সংস্করণের একটি বুট উন্মোচন করেছে অ্যাডিডাস।

Visit tr-sport.click for more information.

এই বিশেষ বুটের নাম স্প্যানিশ ভাষায় ‘এফ ফিফটি আলতিমো ট্যাঙ্গো’

অ্যাডিডাস এই বিশেষ বুটের নাম দিয়েছে স্প্যানিশ ভাষায় ‘এফ ফিফটি আলতিমো ট্যাঙ্গো’। যার অর্থ ‘শেষ ট্যাঙ্গো’ বা ‘শেষ নৃত্য’। নামের মধ্যেই মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের ইঙ্গিত রেখেছে ব্র্যান্ডটি।

কেমন এই বুট

২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ খেলেছিলেন মেসি। তখন তার পায়ে ছিল অ্যাডিডাস এফ ফিফটি পয়েন্ট সিক্স টিউনিট। দুই দশক পর নতুন ‘এফ ফিফটি আলতিমো ট্যাঙ্গো’ তৈরি করতে সেই বুটের নকশাকেই অনুপ্রেরণা হিসেবে নিয়েছে অ্যাডিডাস। ফলে নতুন বুটে ২০০৬ সালের সেই বুটের ডিজাইনের ছাপ দেখা যায়। তবে এর সঙ্গে যোগ করা হয়েছে আধুনিক প্রযুক্তি।

আর বুটটির আরেকটি বিশেষ আকর্ষণ হলো জুতার ফিতার ওপর থাকা লেস-কভার। এর মাঝখানে সোনালি রঙে বসানো হয়েছে লিওনেল মেসির অফিসিয়াল সিগনেচার লোগো।

আর্জেন্টিনার রঙে সাজানো

সাদার ওপর আকাশি নীল ও সোনালির সমন্বয়ে তৈরি বুটটি। অ্যাডিডাসের বিখ্যাত তিনটি স্ট্রাইপও এখানে এসেছে ভিন্ন আঙ্গিকে। শার্প গ্রাফিক্সে সাজানো স্ট্রাইপগুলো বুটটিকে দিয়েছে আরও স্বতন্ত্র রূপ।

অ্যাডিডাসের বিখ্যাত তিনটি স্ট্রাইপও এখানে এসেছে ভিন্ন আঙ্গিকেস্পিড, গ্রিপ ও ট্র্যাকশনের কথা মাথায় রেখে জুতার আউটসোল করা হয়েছে

প্রযুক্তিতেও আধুনিক

নস্টালজিয়ার আবরণে মোড়া হলেও প্রযুক্তির দিক থেকে এটি সম্পূর্ণ আধুনিক একটি পারফরম্যান্স বুট। এর ওপরের অংশে ব্যবহার করা হয়েছে হ্যালোকেজ প্লাস টিপিইউ ফ্রেম আর হাইব্রিড টাচ প্লাস প্রযুক্তি। হ্যালোকেজ প্লাস টিপিইউ ফ্রেম পা স্থির রাখতে ও সাপোর্ট দিতে সাহায্য করে। অন্যদিকে হাইব্রিড টাচ প্লাস প্রযুক্তি বল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অন্যদিকে স্পিড, গ্রিপ ও ট্র্যাকশনের কথা মাথায় রেখে জুতার আউটসোল করা হয়েছে। ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই দুই দশক ধরে বিশ্বকাপে খেলেছেন। মেসি সেই বিরল তারকাদের একজন, আর এই বুট তাঁর শুরু থেকে শেষের গল্পের সঙ্গী যেন।

কীভাবে কিনবেন ও দাম কত?

আপনি অনলাইনে বা নির্দিষ্ট খুচরা বিক্রেতাদের মাধ্যমে এই বুট কিনতে পারেন। মডেলভেদে দাম ভিন্ন হতে পারে:

এলিট ভার্সন (সর্বোচ্চ মানের পেশাদার বুট): ২৭০–২৮০ ডলার বা প্রায় ৩৪ হাজার টাকা

প্রো/লীগ/ক্লাব ভার্সন: তুলনামূলক কম দামে, বিভিন্ন বাজেটের জন্য উপযোগী

টার্ফ ভার্সন আরও কম মূল্যে পাওয়া যায়

এর এলিট ভার্সনের দাম ২৭০–২৮০ ডলার বা প্রায় ৩৪ হাজার টাকা

কোথায় পাওয়া যাবে?

স্টক ও অর্ডারের তথ্য জানতে অ্যাডিডাস ফুটবল স্টোর-এ দেখা যেতে পারে।

অনলাইনে কেনার জন্য

অ্যাডিডাস গ্লোবাল

অ্যাডিডাস-এর অফিসিয়াল লিওনেল মেসি শুজ পেজ থেকে সরাসরি অর্ডার করা যায়। অনেক দেশে তারা সরাসরি হোম ডেলিভারি প্রদান করে।

আন্তর্জাতিক স্পোর্টস স্টোর

সীমিত সংস্করণেরএল আল্টিমো ট্যাঙ্গোসহ সর্বশেষ মডেলগুলো ইউনিস্পোর্টস স্টোর ফুটবল বুটস ও প্রো ডায়রেক্ট সকার লিওনেল মেসি কালেকশন থেকেও কেনা যায়।

কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

আপনার বাজেট অনুযায়ী মডেল নির্বাচন করুন: Elite বুট সবচেয়ে দামি হলেও এতে সর্বোচ্চ মানের প্রযুক্তি ও সুবিধা থাকে। Pro, League এবং Club সংস্করণগুলো তুলনামূলক সাশ্রয়ী।

সঠিক সোলপ্লেট নির্বাচন করুন:

  • FG (Firm Ground): প্রাকৃতিক ঘাসের মাঠের জন্য

  • AG (Artificial Ground): কৃত্রিম ঘাসের মাঠের জন্য

  • TF (Turf): শক্ত বা টার্ফ ধরনের কৃত্রিম মাঠের জন্য

সূত্র: অ্যাডিডাস

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source