যুক্তরাষ্ট্রের এমকিউ–১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

· Prothom Alo

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আজ রোববার এক বিবৃতিতে দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ–১ ড্রোন ভূপাতিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) বরাতে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

Visit bettingx.club for more information.

ইরানি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, শত্রুতামূলক অভিযান পরিচালনার উদ্দেশ্যে মার্কিন ড্রোনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। ড্রোনটিকে দ্রুত শনাক্ত করা হয়। আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

এর আগে গত মঙ্গলবার আইআরজিসি বলেছিল, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার জবাব দেওয়ার ‘বৈধ ও সুনিশ্চিত’ অধিকার তারা সংরক্ষণ করে।

একই সঙ্গে তখন আইআরজিসি দাবি করেছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট যুক্তরাষ্ট্রের একটি এমকিউ–৯ ড্রোন ভূপাতিত করেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশসীমায় প্রবেশ করা শত্রুপক্ষের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি চালানোর দাবিও করেছে আইআরজিসি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানোর পর আইআরজিসি এই দাবি করল।

Read full story at source