এইচএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান ১ম পত্র (অধ্যায়–১): রাইবোজোমকে বলা হয় কোষের ‘প্রোটিন ফ্যাক্টরি’
· Prothom Alo

জীববিজ্ঞান ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
Visit casino-promo.biz for more information.
অধ্যায়–১
১. পাইরিমিডিন বেস কোনটি?
ক. অ্যাডেনিন ও থাইসিন খ. গুয়ানিন ও সাইটোসিন
গ. সাইটোসিন ও ইউরাসিল ঘ. অ্যাডেনিন ও ইউরাসিল
২. কোষের ‘প্রোটিন ফ্যাক্টরি’ কোনটি?
ক. গলজি বস্তু খ. রাইবোজোম
গ. লাইসোজোম ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
৩. জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক কোনটি?
ক. RNA খ. মাইটোকন্ড্রিয়া
গ. DNA ঘ. সেন্ট্রোসোম
৪. প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম কী?
ক. লাইসোজোম খ. মাইক্রোজোম
গ. রাইবোজোম ঘ. সেন্ট্রোসোম
৫. নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কোনটি?
ক. নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করা খ. রাইবোজোম প্রস্তুত করা
গ. RNA সংরক্ষণ করা ঘ. অণুনালিকা গঠন করা
৬. কোনটিকে বংশগতির সক্রিয় অংশ বলা হয়?
ক. ক্রোমোমিয়ার খ. হেটেরোক্রোমাটিন
গ. ইউক্রোমাটিন ঘ. ম্যাট্রিক্স
৭. লাইসোজোমকে কোষের সুইসাইডল স্কোয়াড বলার কারণ কোনটি?
ক. আমিষ সংশ্লেষণ খ. অটোফ্যাগি প্রক্রিয়া
গ. স্নেহজাতীয় পদার্থের বিপাক ঘ. পিনোক্যাগি প্রক্রিয়া
৮. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত?
ক. ২৩টি খ. ৪৪টি
গ. ৪৬টি ঘ. ১৬০০টি
৯. ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের শতকরা কত অংশ লিপিড?
ক. ১০-২০ খ. ১০-৩০
গ. ১০-৪০ ঘ. ১০-৫০
১০. ইলাইওপ্লাস্ট কোন জাতীয় পদার্থ সঞ্চয় করে?
ক. স্টার্চ বা শ্বেতসার খ. তেল ও স্নেহ
গ. প্রোটিন ঘ. গ্লুকোজ
১১. প্রোটোপ্লাজমের কত শতাংশ পানি?
ক. ২০-৪০% খ. ৩০-৬০%
গ. ৫০-৭০% ঘ. ৭০-৯০%
সঠিক উত্তর
১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. গ ৭. খ ৮. গ ৯. ক ১০. খ ১১. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা