মেয়র মামদানির সঙ্গে ঈদের শর্টফিল্মে জায়েদ খান, দেখুন এই অভিনেতার যত নিউ ইয়র্ক লুক
· Prothom Alo

আরেক ঢালিউড নায়ক অনন্ত জলিলের সিগনেচার ডায়ালগ টুইস্ট করে বলতে হয়, অসম্ভবকে সম্ভব করা এখন জায়েদ খানের কাজ। নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানিকে জায়েদের সঙ্গে দেখা যাচ্ছে এক টেলিফিল্মে, গেস্ট অ্যাপিয়ারেন্সে। ঈদ মোবারক লেখা পোস্টার দিয়ে নিজেই এই দারুণ চমক দিলেন জায়েদ তাঁর ফেসবুক পোস্টে। জন কবির এবং সাদ আল আমীন পরিচালিত এই শর্টফিল্মটির নাম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড ২)। এর আগে গত মার্চে এর প্রথম এপিসোড রিলিজ হয়েছিল। আর সেখানে প্রবাসী নির্মাণ শ্রমিকের মর্মস্পর্শী চরিত্রে সাড়া জাগিয়েছিলেন জায়েদ খান। ফেসবুক পোস্টের কমেন্টে তিনি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন এটা সম্ভব হয়েছে ঠিকানা প্রোডাকশন হাউজের রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের কারণে। তাঁরাই মামদানিকে মেইল করেন। এই শর্টফিল্ম মূলত প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত। ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় এটি রিলিজ হবে ঠিকানায়। আর বেশ কিছুদিন ধরেই জায়েদ খান নিউ ইয়র্কে আছেন আর একের পর এক চমক দিচ্ছেন। চলুন তাঁর বিভিন্ন নিউইয়র্ক লুক দেখে নিই এই ফাঁকে।
Visit freshyourfeel.com for more information.
জায়েদ খানের পোস্ট করা ইএ পোশটার এখন ভাইরাল। যথারীতি স্যুটেড লুকে হাস্যোজ্জ্বল মামদানি কাঁধে হাত রেখেছেন প্রবাসী শ্রমিক চরিত্রের জায়েদের কাঁধে এই শর্টফিল্মের প্রথম পর্বে এমন অসাধারণ অথেনটিক লুকে নির্মাণশ্রমিকের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ এমনিতে তিনি বেশ ফুরফুরে মেজাজ ঘুরে বেড়াচ্ছেন নিউ ইয়র্কে। কালো টিশার্ত, কালো প্যান্ট আর কালো শেডসে জায়েদ বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি আর ডিস্ট্রেসড জিন্স আর্মি ক্যামোফ্ল্যাজ টিশার্ট, জিন্স আর চওড়া চেনের সঙ্গে মার্কিন পতাকার কাউবয় হ্যাট জিমে ঘাম ছরাচ্ছেন অল ব্ল্যাক লুকে গত রোজার ঈদে পরেছিলেন এমন গর্জিয়াস পাঞ্জাবি সেট সাদা পাঞ্জাবি পায়জামার সোবার লুক কালো স্যুটে সোনালি কোটপিন আর লাল পকেট স্কোয়্যারের সঙ্গে দুই কানের রিং দেখা যাচ্ছে কালো গেঞ্জিতে মিররওয়ার্ক, দেখা যাচ্ছে কৃত্রিম ট্যাটু।ছবি: জায়েদ খানের ফেসবুক