বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়
· Prothom Alo

নরম্যান হোয়াইটসাইড (১৭ বছর ৪১ দিন)
১৯৮২ বিশ্বকাপে অভিষেকের দিন নর্দান আয়ারল্যান্ডের এই ফরোয়ার্ডের বয়স ছিল ১৭ বছর ৪১ দিন। বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডটি তাঁর।
Visit freshyourfeel.org for more information.
সামুয়েল ইতোসামুয়েল ইতো (১৭ বছর ৯৯ দিন)
ক্যামেরুনের এই কিংবদন্তি স্ট্রাইকার বিশ্বকাপের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ১৯৯৮ বিশ্বকাপে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁর বিশ্বকাপ অভিষেক হয়।
ফেমি ওপাবুনমিফেমি ওপাবুনমি (১৭ বছর ১০১ দিন)
২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন ১৭ বছর ১০১ দিন বয়স ছিল নাইজেরিয়ার এই উইঙ্গারের।
সলোমন ওলেম্বেসলোমন ওলেম্বে (১৭ বছর ১৮৫ দিন)
ক্যামেরুনের এই মিডফিল্ডার ১৯৯৮ সালের ১১ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে মাঠে নামেন।
পেলেপেলে (১৭ বছর ২৩৫ দিন)
ব্রাজিলের এই কিংবদন্তি ১৯৫৮ বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন, যা ২৪ বছর পর নর্দান আয়ারল্যান্ডের হোয়াইটসাইড ভেঙে দেন।