তাঁকে ভাবা হতো আবেদনময়ী চরিত্রে, কীভাবে নিজেকে বদলালেন

· Prothom Alo

মেগান ফক্স। ছবি: এএফপি

একসময় যাঁকে কেবল গ্ল্যামারাস চরিত্রের মধ্যে সীমাবদ্ধ করে দেখা হতো, সময়ের সঙ্গে তিনি হয়ে উঠেছেন আত্মপরিচয়, নারীর স্বাধীনতা ও আত্মপ্রকাশের এক গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি হলিউডের আলোচিত ও বিতর্কিত তারকা মেগান ফক্স। জেনে নিতে পারে তাঁর জানা অজানা কথাগুলো।

Visit asg-reflektory.pl for more information.

শুরুটা যেমন ছিল
মেগান ফক্সের অভিনয়জীবনের শুরুটা হয় ছোট পর্দায় অভিনয় দিয়ে। শুরুতে অল্প কয়েকটি টিভি প্রজেক্টে কাজ করেন। খুব অল্প বয়সেই তিনি অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং ধীরে ধীরে হলিউডে নিজের জায়গা তৈরি করেন। তাঁর ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তন আসে ‘ট্রান্সফরমারস’ সিনেমার মাধ্যমে। তিনি দ্রুতই আন্তর্জাতিক তারকা হয়ে ওঠেন। গ্ল্যামার ও অ্যাকশন ঘরানার ছবিতে তাঁর উপস্থিতি তাঁকে দর্শকদের পছন্দের শীর্ষে নিয়ে যায়।

মেগান ফক্স। ছবি: এএফপি

বাধা ও বিতর্ক
হলিউডে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই মেগান ফক্সের জীবন সহজ ছিল না। মিডিয়ার অতিরিক্ত নজরদারি, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে টানাপোড়েন তাঁর ক্যারিয়ারে প্রভাব ফেলে। একপর্যায়ে তিনি বড় বাজেটের কিছু প্রজেক্ট থেকে দূরে সরে যান। দীর্ঘ সময় তাঁকে ‘টাইপ কাস্ট’ চরিত্রে সীমাবদ্ধ করে রাখা হয়—যা নিয়ে পরে তিনি প্রকাশ্যে কথা বলেন। ফক্স একবার বলেছিলেন, তাঁকে দীর্ঘদিন শুধু আবেদনময়ী চরিত্রে ভাবা হয়েছে। এটা তাঁকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলত। তিনি আরও জানিয়েছিলেন, এর মাধ্যমে তাঁকে শুধু ভিজ্যুয়াল অবজেক্ট হিসেবে দেখা হয়েছে।

ব্যক্তিগত জীবন ও কঠিন সময়
মেগান ফক্স একাধিকবার মানসিক চাপ, সম্পর্কের জটিলতা এবং মিডিয়ার নেতিবাচক প্রচারের কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। তবে সময়ের সঙ্গে তিনি নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন—অভিনয়, লেখালেখি ও ব্যক্তিগত মতপ্রকাশে আরও আত্মবিশ্বাসী হয়েছেন। তিন বলেছিলেন, ‘আমি শুধুই গ্ল্যামার আইকন নই—যা আমাকে ভাবা হয়। হয়তো দ্রুত আমার কঠিন সময় চলে যাবে।’

মেগান ফক্স। ছবি: আইএমডিবি

অতিরঞ্জিত খবর
বড় বাজেটের ও বড় প্রযোজনার সিনেমা করার সময় নিজের মতপ্রকাশের সুযোগ কম ছিল এবং তাঁকে একটি নির্দিষ্ট ইমেজে আটকে রাখা হতো। পরবর্তী সময়ে তিনি জানিয়েছিলেন, এই অভিজ্ঞতা তাঁর আত্মবিশ্বাসকে প্রভাবিত করেছিল। তবে অনেক বিতর্ক তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে। এমন ঘটনার মধ্যে রয়েছে, অনেক সময় ফক্সের প্রেম, বিয়ে ঘিরে ট্যাবলয়েড মিডিয়ায় খবর অতিরঞ্জিত করে প্রকাশ করা হতো। এ নিয়েও তিনি বলেছিলেন, ‘ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিচ্ছেদের খবরকে বাড়িয়ে বা নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।’

৪ মাসের আলোচিত ৭ সিরিজের গল্পে কী আছেমেগান ফক্স। ছবি: আইএমডিবি

শিল্পীই তাঁর পরিচয়
বর্তমানে মেগান ফক্স নিজেকে শুধু গ্ল্যামার আইকন হিসেবে নয়, বরং একজন সচেতন শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তিনি এখন নিজের শর্তে কাজ বেছে নিচ্ছেন এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্যকে গুরুত্ব দিচ্ছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি শুধু বিখ্যাত হওয়ার জন্য বিখ্যাত হতে চাই না। আমি চাই, আমার কাজের জন্য সম্মান পেতে।’ সমালোচকেরা মনে করেন, তাঁর অভিনীত গল্প নারীর আত্মপরিচয় খোঁজার, বাধা পেরোনোর এবং নিজস্ব কণ্ঠস্বর প্রতিষ্ঠার গল্প। তিনি নিজের সম্পর্কে সব সময় মনে করেন, গ্ল্যামারের আড়ালেও লুকিয়ে থাকে সংগ্রাম আর সেই সংগ্রামই শেষ পর্যন্ত তৈরি করে প্রকৃত পরিচয়। তাঁর জন্ম ১৯৮৬ সালের ১৬ মে।

Read full story at source