এমা ওয়াটসনকেও শুনতে হয়—বিয়ে করছ না কেন? জবাবে তিনি কী বলেন

· Prothom Alo

ব্রিটিশ পডকাস্টার জয় শেঠির ‘অন পারপাস’ পডকাস্টে হলিউড তারকা এমা ওয়াটসন তাঁর ব্যক্তিগত সম্পর্ক, প্রেম, বিয়ে নিয়ে খোলামেলা দীর্ঘ আলাপ করেছেন। জানিয়েছেন তাঁকেও হরহামেশা শুনতে হয়—বিয়ে করছ না কেন?

Visit bettingx.bond for more information.

এমা ওয়াটসন বলেন, এখন তিনি এমন জায়গায় পৌঁছেছেন, যেখানে অন্য কারও প্রয়োজন বা বাহ্যিক চাপ থেকে নয়, বরং কেবল নিজের মনের তাগিদ থেকে ‘কাউকে চাইতে’ শিখেছেন

সমাজ নারীদের দ্রুত বিয়ে করার বা স্রেফ বিয়ে করার যে চাপ দেয়, ৩৬ বছর বয়সী এমা ওয়াটসনের মতে সেটা ‘একধরনের সহিংসতা’।

তিনি বলেন, ‘নারীদের পরিবার ও সমাজ থেকে এমন একটা বার্তা দেয়—যেন বিয়ে না করলে জীবন অপূর্ণ। এটা মানসিক সহিংসতার চেয়ে কোনো দিক থেকে কম নয়। এই চাপ একজন নারীর আত্মবিশ্বাস, মানসিক শান্তি আর স্বাভাবিক জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। অনেক সময় কেবল এই চাপে পড়ে একজন নারী বিয়ে করেন। তারপর ভুল মানুষকে জীবনসঙ্গী করে জীবনের মানেটাই হারিয়ে ফেলেন। যারা নারীদের এই চাপের ভেতরে ফেলে, তারা শতভাগ অপরাধী।’

এমা আরও বলেন, এখন তিনি এমন জায়গায় পৌঁছেছেন, যেখানে অন্য কারও প্রয়োজন বা বাহ্যিক চাপ থেকে নয়, বরং কেবল নিজের মনের তাগিদ থেকে ‘কাউকে চাইতে’ শিখেছেন। নিজের জীবন ও পরিচয় গড়ে তোলার পরই তিনি সম্পর্কে যেতে চান।

এমা ওয়াটসনের জন্ম ফ্রান্সে, বেড়ে উঠেছেন যুক্তরাজ্যে

সাক্ষাৎকারে তারকা হিসেবে ডেটিংয়ের জটিলতাও তুলে ধরেন এমা। জানান, অনেক সময় মানুষ তাঁকে ব্যক্তি হিসেবে নয়, বরং তারকা ‘এমা ওয়াটসন’ হিসেবেই দেখতে শুরু করেন, যা তাঁকে অস্বস্তিতে ফেলে। আর সম্পর্কটা স্বাভাবিক, স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।

হলিউড ও ডিজনির রোমান্টিক গল্পগুলো সম্পর্ক নিয়ে অবাস্তব ধারণা তৈরি করে বলেও মন্তব্য করেন এমা। তাঁর মতে, সত্যিকারের ভালোবাসা মানে শুধু প্রেমে পড়া নয়; বরং দ্বন্দ্ব সামলানো, একে অন্যকে নিরাপত্তার অনুভূতি দেওয়া, একসঙ্গে জীবনের নানা ঝড় সামাল দিয়ে আরও পরিপক্ব হওয়া। এককথায় ভালোমন্দ সব মিলিয়ে সুন্দর কিছু স্মৃতি তৈরি করতে করতে একসঙ্গে বেড়ে ওঠা।

বড় পর্দায় ‘হ্যারি পটার’ সিরিজের হারমিওনি গ্রেঞ্জার চরিত্রটিই এমা ওয়াটসনকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা

এই পডকাস্টে এমা ওয়াটসন ‘হ্যারি পটার’ সিরিজের লেখক জে কে রাউলিংয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়েও কথা বলেন। যদিও বড় পর্দায় ‘হ্যারি পটার’ সিরিজের হারমিওনি গ্রেঞ্জার চরিত্রটিই এমা ওয়াটসনকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা।

মূলত তারপরই আর পেছন ফিরে তাকাতে হয়নি এমাকে। রাউলিংয়ের লেখার নানা কিছু নিয়ে মতভেদ থাকলেও এমা বিশ্বাস করেন, তাঁকে ‘ক্যানসেল’ করার কোনো সুযোগ নেই।

এমার কত পরিচয়

এমা ওয়াটসনের জন্ম ফ্রান্সে, বেড়ে উঠেছেন যুক্তরাজ্যে। ‘দ্য পিকস অব বিয়িং আর ওয়ালফ্লাওয়ার’, ‘দ্য ব্লিং রিং’, ‘নোয়াহ’, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘লিটল উইমেন’–এর মতো সিনেমাগুলো এমাকে তুলে এনেছে সমসাময়িক সেরাদের কাতারে।

২৫ বছরের অভিনয়জীবনে তাঁর ঝুলিতে জড়ো হয়েছে টিন চয়েস অ্যাওয়ার্ড, এমটিভি মুভি অ্যাওয়ার্ড, পিপলস চয়েস অ্যাওয়ার্ড, ব্রিটানিয়া অ্যাওয়ার্ড ফর ব্রিটিশ আর্টিস্ট অব দ্য ইয়ার ইত্যাদি।

২৫ বছরের অভিনয়জীবনে এমার ঝুলিতে জড়ো হয়েছে অনেক অ্যাওয়ার্ড

নারী অধিকার ও শিক্ষাবিষয়ক কাজের জন্যও পরিচিত এমা। ‘হি ফর শি’ ক্যাম্পেইনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। হলিউডে নারীদের সমান পারিশ্রমিকের জন্য লড়েছেন। ইউনাইটেড নেশনস উইমেনের শুভেচ্ছাদূত।

এমার মোট সম্পদের পরিমাণ ৮০ থেকে ৯০ মিলিয়ন ডলার বা প্রায় ১ হাজার কোটি টাকা। এই সম্পদের বড় অংশ এসেছে তাঁর অভিনয়ের পারিশ্রমিক, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও ফ্যাশন ক্যাম্পেইন থেকে। এমা ল’রিয়েল, ল্যাকমে, বারবারি ও প্রাডার মতো নামকরা লাক্সারি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। ক্যামেরার সামনে থেকে পেছনে গিয়ে বর্তমানে ব্যস্ত আছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা নিয়ে।

কেন অভিনয়ে নিয়মিত নন এমা

তবে অভিনয়ে নিয়মিত নন এমা। তিনি বলেছেন, মাত্র ১০ বছর থেকে কাজ করতে করতে একসময় নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন বলে মনে করছিলেন। একের পর এক শিডিউল, সাফল্য, সব সময় জনসমক্ষে থাকা, প্রচারণা, মিডিয়ার চাপ—এসব তাঁকে ক্লান্ত করে তোলে।

তাই যখনই ক্লান্ত হয়ে পড়েন, সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে ব্যক্তিগত জীবন, পড়াশোনা ও সৃজনশীল কাজে ডুব দেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ক্রিয়েটিভ রাইটিংয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি নারী অধিকার, টেকসই ফ্যাশন ও সামাজিক কাজেও সময় দিয়েছেন।

বছরে অনেক সিনেমা করার বদলে বেছে বেছে কাজ করেন এমা ওয়াটসন

এমা আরও বলেন, এখন তিনি শুধু সেসব প্রকল্পেই কাজ করতে চান, যেসবের সঙ্গে নিজের সংযোগ আছে বলে মনে করেন। তাই বছরে অনেক সিনেমা করার বদলে বেছে বেছে কাজ করেন। ২০১৯ সালে বড় পর্দায় মুক্তি পাওয়া ‘লিটল উইমেন’ এমা ওয়াটসন অভিনীত সর্বশেষ সিনেমা। সময়ের সঙ্গে অভিনেত্রী এমা ডালপালা মেলছেন অ্যাকটিভিস্ট এমা হিসেবে।

সূত্র: এল ম্যাগাজিন

ডেভিড বেকহামের জন্মদিনে মেয়ে দিল এক অভিনব উপহার

Read full story at source