দুই দশক পরও কমেনি আবেদন, টালি ডিভার নতুন লুকে মুগ্ধ নেটদুনিয়া
· Prothom Alo

২০০৩ সালে সুপারহিট টালিউড হিরো জিৎ-এর সঙ্গে ডেব্যু হয় কোয়েল মল্লিকের। টালিউডের অরিজিনাল ডিভা বলা হয় এই ৪৪ বছর বয়সী অভিনেত্রীকে। দুই দশক ধরে আকর্ষণ ছড়িয়েই যাচ্ছেন তিনি। বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে তিনি। সুঅভিনেত্রী হিসেবেও সুনাম আছে। এখন তিনি দুই সন্তানের মা। তবে সব ছাপিয়ে তাঁর আবেদনময় ইমেজ আর আকর্ষণীয় পর্দা উপস্থিতি তাঁকে আলাদা করে। চলুন তাঁর সাম্প্রতিক এই লুকের বিস্তারিত জেনে আসি।
দুই দশক পরও এতটুকু আবেদন কমেনি টালি ডিভার। আধুনিক ফিউশন লুকে ধরা দিয়েছেন তিনি। শুভ্রতার আভায় যেন আরও মোহময় ও এলিগেন্ট হয়ে উঠেছেন তিনি । তার লুকের মূল আকর্ষণ হলো করসেট টপটি। টপের জমিনে গোলাপি, সবুজ আর সোনালি গ্লিটার সুতার নিখুঁত ফুলেল ও জ্যামিতিক নকশার কাজ ফুটে উঠেছেকরসেটের সঙ্গে তিনি বটমে ম্যাচিং সাদা স্কার্ট এবং ওপরে শ্রাগ পরেছেন। ফিউশন স্টাইলের এই আউটফিটটি নায়িকা বেশ সুন্দরভাবে ক্যারি করেছেন পোশাকের সবুজ নকশার সঙ্গে মিলিয়ে পান্না সবুজ স্টেটমেন্ট দুল পরেছেন। দুই হাতের আঙুলেই একাধিক জমকালো আংটি লুকে রাজকীয় ভাব এনেছে। ন্যুড মেকআপে স্নিগ্ধ আভা ফুটে উঠেছে । চোখের হালকা স্মোকি আইশ্যাডো ,ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক। চুলগুলো পেছনের দিকে বেশ পরিপাটি করে পাফ-স্টাইল আপডো করা হয়েছে।ছবি: কোয়েল মল্লিকের ইন্সটাগ্রাম
Visit turconews.click for more information.