কান রিভিউ ২০২৬: যথারীতি ঝলমলে সাজপোশাক আর চড়া মেকওভারে কান-এ হাজির উর্বশী

· Prothom Alo

সংবাদ শিরোনাম হওয়ার কারণের অভাব নেই বলিউড সুন্দরী উর্বশী রাউতেলার কাছে। সম্প্রতি বলিউডের জোকার ব্যক্তিত্ব অরির সঙ্গে সম্পর্ক নিয়ে ছিলেন আলোচনায়। আর প্রতিবছর তিনি কান চলচ্চিত্র উৎসবের লুকের জন্যও থাকেন তুমুল আলোচনায়। এবারও উর্বশী কান-এ হাজির হয়েছেন ঝলমলে সাজপোশাক আর চড়া মেকওভারে। ব্রুট ইন্ডিয়ায় দেওয়া সাক্ষাতকারে তিনি নিজেই জানিয়েছেন এই রূপালি পোশাকটি ভিয়েতনামের ডিজাইনার লেবেল জলিপলি কতুর থেকে নেওয়া। সেই সঙ্গে কপালের অর্ধচন্দ্রটি চোখে পড়ছে। চলুন দেখে আসি উর্বশীর কান লুক।

শিয়ার বেসের ওপরে ঝলমলে রূপালি ডিটাইলিং দেওয়া পোশাকটি বডিকন কাটের
View this post on Instagram

A post shared by urvashi rautela ff (@urvashirautela_arabic)

Visit extract-html.com for more information.

নজর কাড়ছে প্লাঞ্জিং সুইটহার্ট নেকলাইন দুই কাঁধে পাতার ডিটেইলিং আছে মেটালিক ম্যাটেরিয়ালের। একগুচ্ছ ফ্রিঞ্জের সমন্বয়ে কেপ স্লিভসের আমেজ এসেছে কানে গলায় ম্যাচিং রূপালি গয়না। চুড়া খোঁপার সঙ্গে কপালে আছে রূপালি অর্ধচন্দ্র। ঘন ফলস আইল্যাশ, টেনে দেওয়া আইলাইনার, কালার্ড লেন্স, সিলভার শিমারে ঢাকা চোখ আর গ্ল্যাম ফিনিশের মেকওভারের সঙ্গে আছে ন্যুড লাল ঠোঁট। গালে হালকা গোলাপির সঙ্গে সিলভার শিমারের টাচ।

Read full story at source