ঢাবির সহকারী প্রক্টরের পদ ছাড়লেন মোনামি
· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। আজ সোমবার বেলা ১১টার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। শেহরীন আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
Visit orlando-books.blog for more information.