কিশোরগঞ্জে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

· Prothom Alo

কিশোরগঞ্জের তাড়াইলে গলায় লিচুর বিচি আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

Visit asg-reflektory.pl for more information.

শিশুটির নাম ঋত্বিক সাহা (৭)। সে তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে। ঋত্বিক পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকালে বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটির গলায় একটি লিচুর বিচি আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বেলা একটার দিকে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির প্রতিবেশী এমদাদুল্লাহ জানান, অন্য শিশুদের সঙ্গে লিচু খাচ্ছিল ঋত্বিক। এ সময় হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। এতে শিশুটির শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। একপর্যায়ে নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।

Read full story at source