পার্বত্য অঞ্চল থেকে আরও ঋতুপর্ণা তৈরি করতে চাই: দীপেন দেওয়ান

· Prothom Alo

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ‘পার্বত্য অঞ্চলে ঋতুপর্ণা তৈরি হয়েছে। আমরা আরও অনেক ঋতুপর্ণা তৈরি করতে চাই। এ ক্ষেত্রে সব ক্রীড়ামোদী ও ক্রীড়া সংগঠককে এগিয়ে আসতে হবে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না।’

Visit saltysenoritaaz.org for more information.

আজ রোববার বিকেলে রাঙামাটির চিংহ্লা মং মারী স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান হয়েছিল।

পার্বত্য মন্ত্রী বলেন, ‘পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই। প্রতিটি স্কুলে যাতে নিয়মিত সংগীত ও খেলাধুলার চর্চা হয়, সে জন্য সংগীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে নেওয়া হবে।’

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফী এ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা কর্নেল মনিষ দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো প্রমুখ।

রাঙামাটি জেলা থেকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের বালিকা বিভাগে বাঘাইছড়ির পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে, রানার্সআপ হয়েছে বরকলের জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক বিভাগে লংগদু উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। তারা রাজস্থলীর তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতেছে। খেলা শেষে পার্বত্যমন্ত্রী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Read full story at source