চলছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার’
· Prothom Alo

প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’। আজ শনিবার (২ মে ২০২৬) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে সকাল ১০টা থেকে শুরু হওয়া ফেয়ারটি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ফেয়ারে প্রবেশ সবার জন্য উম্মুক্ত।
দিনব্যাপী এ আয়োজনটি করেছে যৌথভাবে ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো ডটকম। এতে পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে সিএইচএস এডুকেশন লিমিটেড। ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক পিএলসি। আইসক্রিম পার্টনার হিসেবে রয়েছে পোলার আইসক্রিম।
Visit newssport.cv for more information.
মধ্যবিত্তদের জন্য বাজেটবান্ধব ইংলিশ মিডিয়াম শিক্ষার সুযোগফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে প্লে-গ্রুপ থেকে শুরু করে প্রাইমারি এবং ও/এ লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভর্তিবিষয়ক তথ্য ও পরামর্শ জানতে পারছেন অভিভাবক ও দর্শনার্থীরা।
সকালেই দুই সন্তানকে নিয়ে ফেয়ারে এসেছেন ধানমন্ডির ব্যবসায়ী কামরুল ইসলাম। তাঁর ছেলে কাইফারুল ইসলাম গ্রেড ফোর থেকে ফাইভে উঠবে। ফেয়ার আসার উদ্দেশ্য সন্তানের জন্য ঢাকার সেরা স্কুল খোঁজা। কামরুল ইসলাম বলেন, ‘এমন আয়োজন বাংলাদেশে প্রথম। প্রথম আলোর ফেসবুক পেজ থেকে এ আয়োজনের খোঁজ পেয়েছি। এক ছাদের নিচে অনেক অপশন, যা সঠিক স্কুল বাছাইয়ের প্রক্রিয়াকে আমাদের মতো অভিভাবকদের জন্য সহজ করেছে। আর প্রথম আলো এবং ব্রিটিশ কাউন্সিল স্বনামধন্য প্রতিষ্ঠান, সেই আস্থা থেকেই এখানে আসা।’
ফেয়ারে আসা শিশুদের জন্য ‘গেমিং জোনে’ দিনব্যাপী থাকছে নানা বিনোদনমূলক ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রমএই ফেয়ারে এক ছাদের নিচে থাকছে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর স্টল। ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিন বলেন, ‘প্রথম আলোর সঙ্গে আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে এর আগেও কাজ করেছি। তবে ডিরেক্ট শিক্ষা নিয়ে কাজ করা এবারই প্রথম। প্রথম আলোর মতো জনবান্ধব ও পাঠকপ্রিয় প্রতিষ্ঠানের সঙ্গে এ আয়োজনটা করতে পেরে আমরা উচ্ছ্বসিত।’ তিনি আরো বলেন, ‘সাধারণত সন্তানের জন্য স্কুল বাছাইয়ের ক্ষেত্রে অভিভাবকরা “ক্লু লেস” থাকেন। এ ফেয়ারে এসে তাঁরা একটি “ওয়ান স্টপ সলিউশন” পাবেন বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি সারা দেশে আমাদের যে দুই শতাধিক স্কুল রয়েছে, সেই সম্পর্কে তথ্যও তাঁরা পেয়ে যাবেন।’
বাংলা ও ইংরেজির গণ্ডি পেরিয়ে কেন তৃতীয় ভাষা শেখা জরুরিফেয়ারে শুধু দেশের স্কুলের নয়, বিদেশের স্কুলেরও খোঁজ পাওয়া যাবে। এ প্রসঙ্গে সিএইচএস এডুকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান রাজু বলেন, ‘সকালেই শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক পদচারণা আমরা দেখতে পেয়েছি। এ ফেয়ারে অভিভাবকরা শুধু দেশের সেরা স্কুল সম্পর্কেই জানবেন না, পাশাপাশি আমাদের মাধ্যমে বিদেশের স্কুল সম্পর্কেও জানবেন। বিশেষ করে যে শিক্ষার্থীরা “ও লেভেল” শেষ করে “এ লেভেল”–এ ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য নিউজিল্যান্ড, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের সেরা স্কুলের খোঁজ আমরা দেব। আশা করি অভিভাবক ও শিক্ষার্থীরা এ ফেয়ারে এসে উপকৃত হবেন।’
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে চলছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার’। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রবেশ সবার জন্য উম্মুক্তফেয়ারে অংশ নেওয়া প্রসঙ্গে প্রাইম ব্যাংক পিএলসির প্রগতি স্মরণি ব্রাঞ্চের রিলেশনশিপ ম্যানেজার গোবিন্দ চাঁদ কুন্ডু বলেন, ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার খুবই সুন্দর একটি উদ্যোগ। আমরা সবসময় শিক্ষা ও নতুন প্রজন্মের জন্য কাজ করতে অঙ্গিকারবদ্ধ। সেই প্রতিশ্রুতি থেকে এতে অংশ নেওয়া। কারণ, শিক্ষার পাশাপাশি সহজতর ব্যাংকিং ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। আর আমরা সবার হাতের নাগালে এ সুবিধাকে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।’
ফেয়ারে এক ছাদের নিচে থাকছে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর স্টলফেয়ারে ভর্তিবিষয়ক তথ্য ও পরামর্শ ছাড়াও এখানে আসা শিশুদের জন্য ‘গেমিং জোনে’ দিনব্যাপী থাকছে নানা বিনোদনমূলক ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম। বিকেলে অনুষ্ঠিত হবে বিশেষ প্রশ্নোত্তর সেশন। যেখানে ফেয়ারে আসা অভিভাবক ও দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন আয়োজক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে র্যাফল ড্র। বিজয়ী তিন জনের জন্য রয়েছে ব্রাদার্স ফার্নিচারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার।
বিকেলে অনুষ্ঠিত হবে বিশেষ প্রশ্নোত্তর সেশন। যেখানে ফেয়ারে আসা অভিভাবক ও দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন আয়োজক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ারে অংশ নিয়েছে ফ্রোবেল প্লে স্কুল, ফ্রোবেল একাডেমি, ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, উইটন ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল এবং হেইলিবেরি ভালুকা ইত্যাদি।
‘সঠিক সিদ্ধান্ত, সুন্দর ভবিষ্যত’ স্লোগানে ২৬ এপ্রিল থেকে অনলাইনে শুরু হওয়া ফেয়ারটি চলবে ৫ মে ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।