ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর নতুন সুবিধা
· Prothom Alo

ভিডিও খোঁজার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘আস্ক ইউটিউব’ সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে ইউটিউব। বর্তমানে সার্চ বক্সে নির্দিষ্ট অক্ষর বা শব্দ লিখলেই সে বিষয়ে তৈরি করা ভিডিওর তালিকা প্রদর্শন করে ইউটিউব। ফলে ইউটিউবের সার্চ ফলাফল থেকে পছন্দের ভিডিও নির্বাচন করতে পারেন ব্যবহারকারীরা। নতুন সুবিধাটি কাজে লাগিয়ে ইউটিউবের চ্যাটবটের সঙ্গে কথোপকথনের পাশাপাশি বিভিন্ন প্রম্পট লিখে দ্রুত নির্দিষ্ট ভিডিও খুঁজে পাওয়া যাবে।
আস্ক ইউটিউব সুবিধাটি মূলত ব্যবহারকারীদের সঙ্গে চ্যাটের মতো আলাপের মাধ্যমে প্রাসঙ্গিক ভিডিও খুঁজে দেবে। পাশাপাশি নির্দিষ্ট ভিডিওর সংক্ষিপ্ত রূপ তৈরি, বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়াসহ প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করবে। ফলে আলাদা করে অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপে না গিয়েই ভিডিওতে থাকা বিভিন্ন পণ্যের প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
Visit bettingx.club for more information.
ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করার ৮ কৌশলইউটিউবের তথ্যমতে, সুবিধাটি চালু করলে সার্চ বারের পাশে বা ভিডিওর নিচে ‘আস্ক’ নামে একটি বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলে প্রচলিত সার্চ ফলাফলের তালিকার পরিবর্তে চ্যাটভিত্তিক একটি ইন্টারফেস চালু হবে। ব্যবহারকারীরা সেখানে সরাসরি প্রশ্ন লেখার পাশাপাশি প্রম্পট নির্বাচন করতে পারবেন। এরপর এআই তাৎক্ষণিকভাবে উত্তর জানানোর পাশাপাশি ভিডিওর সংক্ষিপ্ত রূপ তৈরি করে দেবে। এমনকি ভিডিও চলাকালেও প্রাসঙ্গিক বিভন্ন তথ্য জানাবে সুবিধাটি।
বর্তমানে আস্ক ইউটিউব সুবিধা ইউটিউব প্রিমিয়াম গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, পর্তুগিজ, কোরিয়ান, আরবি, থাই, ইন্দোনেশীয় ও জাপানি ভাষায় ব্যবহার করা যাবে সুবিধাটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া