কুপন পূরণ করে যাঁরা পুরস্কার জিতলেন

· Prothom Alo

টেবিলের ওপর ছড়ানো কুপনের স্তূপ দেখে তমা মির্জা, ফারহান আহমেদ জোভান, জেফার রহমান ও শাম্মী ইসলাম নীলার বিস্ময়ের ঘোর যেন কাটছে না। নীলা তো স্তূপটার একটা নামও দিলেন—‘কুপনের পাহাড়’। নবাগত এই অভিনয়শিল্পীর ভাষ্য, ‘এত দর্শক ভোট দেবেন, চিন্তাও করিনি।’

পাঠকের ভোটে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫-এ তারকা জরিপ পুরস্কার পেয়েছেন আফরান নিশো, তমা মির্জা, ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, ইমরান মাহমুদুল, জেফার রহমান ও শাম্মী ইসলাম নীলা। সেই পুরস্কার ২৪ এপ্রিল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Visit moryak.biz for more information.

কুপন পূরণ করে যাঁরা ভোটে অংশ নিয়েছেন, তাঁদের জন্যই ছিল পুরস্কার। সৌভাগ্যবান পুরস্কার বিজয়ীদের নির্ধারণ করতেই গতকাল প্রথম আলো কার্যালয়ে লটারির আয়োজন করা হয়। এতে অংশ নেন পাঠক ভোটে বিজয়ী তমা, জোভান, ইমরান, জেফার ও নীলা।

কুপন ড্রতে অংশ নেন ফারহান আহমেদ জোভান, জেফার রহমান, তমা মির্জা, শাম্মী ইসলাম নীলা ও ইমরান মাহমুদুলমেরিল-প্রথম আলো পুরস্কার (তারকা জরিপ): সেরা ছবি উৎসব, অভিনেতা নিশো, অভিনেত্রী তমা মির্জা

মেগা পর্বের প্রথম পুরস্কারের কুপন তুললেন তমা, জেফার ও নীলা। ঢাকা–ব্যাংকক–ঢাকা এয়ার টিকিট পেয়েছেন খুলনার পাঠক ইয়াছিন আরাফাত। সঙ্গে সঙ্গে বিজয়ীকে ফোন করা হলো। ফোনে কথা বললেন তমা মির্জা, যিনি খুলনা বিভাগেরই বাগেরহাটের মেয়ে। বিজয়ীকে ‘দেশি’ হিসেবে সম্বোধন করেন তমা মির্জা।

ফোনের অপর প্রান্তের মানুষটার কণ্ঠে চাপা উত্তেজনা। একে তো ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ারটিকিট পেয়েছেন, তার ওপর আবার তমা মির্জার সঙ্গে ফোনে সরাসরি কথা বলছেন।

অবসরে কুপন ঘেঁটে নিজের নাম খুঁজছিলেন নীলা; জানার চেষ্টা করছেন, কারা তাঁকে ভোট দিয়েছেন। লালবাগ থেকে আসা একটি কুপন দেখিয়ে নীলা বললেন, তাঁর শ্বশুরবাড়ি লালবাগে। শ্বশুরবাড়ির এলাকা থেকে ভালোই ভোট পেয়েছেন মনে হয়!
জোভান বলেন, সবাই মিলে কুপন তোলার অভিজ্ঞতাটা দারুণ।

জেফার বলেন, ‘আমি অনেক সারপ্রাইজড। মানুষ এত কষ্ট করে ভোট দিয়েছে! অনেক দূর থেকে ভোট দিয়েছে। এখন আরও মনে হচ্ছে, এই বিজয় সার্থক ও মূল্যবান। যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ দিতে চাই।’ অন্য চারজনও জেফারের সঙ্গে সুর মিলিয়ে সবাইকে ধন্যবাদ জানান।

শিগগিরই প্রথম আলো কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বিজয়ীদের তালিকা

জানুয়ারি-জুন
প্রথম পুরস্কার: তায়েবা, নন্দালাপুর।
দ্বিতীয় পুরস্কার: সজল বেপারী, তেজকুনি পাড়া, ঢাকা
তৃতীয় পুরস্কার: ফারজানা ইসলাম, চাঁদপুর।

জুলাই-ডিসেম্বর
প্রথম পুরস্কার: তরিকুল ইসলাম, খিলগাঁও, ঢাকা
দ্বিতীয় পুরস্কার: তানভীর মাহমুদ, কলেজিয়েট স্কুল, ঢাকা।
তৃতীয় পুরস্কার: খাদিজা, কসাইটুলী, ঢাকা।

প্রাথমিক পর্ব
প্রথম পুরস্কার: নাজির উল্লা, নাজিমুদ্দিন রোড, ঢাকা।
দ্বিতীয় পুরস্কার: নুরুল হুদা, হালিশহর, চট্টগ্রাম।
তৃতীয় পুরস্কার: খাদিজা আক্তার, কুমিল্লা।

সেরা ১০
প্রথম পুরস্কার: রেহেনা খাতুন, রাজশাহী।
দ্বিতীয় পুরস্কার: ইমরান চৌধুরী ইমু, ঝাউতলা, চট্টগ্রাম।
তৃতীয় পুরস্কার: মাসুদ রানা, বরিশাল

সেরা ৮
প্রথম পুরস্কার: করমজান, মাদারীপুর।
দ্বিতীয় পুরস্কার: সামিয়া ইসলাম, নারায়ণগঞ্জ।
তৃতীয় পুরস্কার: সানজিদা আফরিন মমি, বগুড়া।

সেরা ৬
প্রথম পুরস্কার: আকাশ ইসলাম, টাঙ্গাইল।
দ্বিতীয় পুরস্কার: হিমেল, সূত্রাপুর, ঢাকা।
তৃতীয় পুরস্কার: মুন্নি, নোয়াখালী।

চূড়ান্ত পর্ব
প্রথম পুরস্কার: সারোয়ার, ঢাকা
দ্বিতীয় পুরস্কার: জাহানারা বেগম, বানিয়ানগর, ঢাকা।
তৃতীয় পুরস্কার: নূর হোসেন, চাঁদপুর।

মেগা পর্ব
প্রথম পুরস্কার: ইয়াছিন আরাফাত, লিংক রোড, খুলনা।
দ্বিতীয় পুরস্কার: খায়রুন্নেছা, তেজগাঁও, ঢাকা।
তৃতীয় পুরস্কার: সানজিদা, বনগ্রাম, ঢাকা।

Read full story at source