চট্টগ্রামে লা রিভের স্টোর উদ্বোধন, ৫০ শতাংশ ছাড়
· Prothom Alo

বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ–এর ২৯তম স্টোর। পূর্ব নাসিরাবাদের সানমার ওশান সিটি শপিং মলের সপ্তম তলায় প্রায় পাঁচ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে তোলা এই শাখায় ব্র্যান্ডটির সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
গ্রীষ্মকালীন পোশাকে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড়ের পাশাপাশি আরও পাওয়া যাবে সম্প্রতি উদ্বোধন করা অফিস–টু–পার্টি কালেকশন ‘নাইন টু নাইন’। এ ছাড়া ‘নার্গিসাস বাই লা রিভ’ এক্সক্লুসিভ কালেকশনও বিশেষভাবে প্রদর্শন করা হচ্ছে। লাইফস্টাইল বিভাগে জুতা, হোম ডেকোর, চামড়াজাত পণ্য ও বিভিন্ন ফ্যাশন অ্যাকসেসরিজের সমাহার রয়েছে।
Visit likesport.biz for more information.
চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ–এর ২৯তম স্টোরউল্লেখ্য, ২০০৯ সালে রিভ গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে যাত্রা শুরু করে লা রিভ। নারীদের এথনিক ও ওয়েস্টার্ন ফিউশন পোশাক, সালোয়ার–কামিজ, শাড়ি, টিউনিক, গাউন, টপ–বটম ও আবায়া সেটের পাশাপাশি পুরুষদের শার্ট, পাঞ্জাবি, পোলো ও টি–শার্টের জন্য পরিচিত এই ব্র্যান্ড। শিশু ও কিশোর–কিশোরীদের জন্যও প্রতিটি মৌসুমে নতুন কালেকশন উন্মোচন করে আসছে তারা।