সাদা নেটের গাউনে মেহজাবীন

· Prothom Alo

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছে আজ ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসতে শুরু করেছেন তারকারা।

Visit moryak.biz for more information.

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী পরে এসেছেন মেজো আমালি বাই সাগুফতা আলীর ডিজাইন করা সাদা নেটের গাউন।পোশাকটিতে নেটের ওপর আছে জমকালো পাথর ও সিকুইনের কাজ। বিশেষ এই আয়োজনকে মাথায় রেখেই মাত্র ১০ দিনের মধ্যে পোশাকটি তৈরি করেছেন ডিজাইনার। মেহজাবীন মেকআপ করেছেন বিশিষ্ট মেকআপ শিল্পী জাহিদ খানের কাছ থেকে।গয়না তাঁর নিজস্ব সংগ্রহের। হাতে ভ্যালেন্টিনোর ক্লাচ।

Read full story at source