প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
· Prothom Alo

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বদলি ও পদোন্নতির মাধ্যমে এই পরিবর্তন করা হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
Visit rouesnews.click for more information.
এত দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন আবু তাহের মো. মাসুদ রানা। তাঁকে খাদ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে বদলি করা হয়েছে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পেয়েছেন এত দিন ধরে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করে আসা মো. সাখাওয়াৎ হোসেন। তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর জনপ্রশাসনে সচিবসহ বিভিন্ন পদে পরিবর্তন হচ্ছে।