এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
· Prothom Alo
দেশজুড়ে একযোগে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী ৭৯ হাজার ২৩৫ জন কম। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১ লাখ ৩৪ হাজারের বেশি পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে আজ মঙ্গলবার সকালে পরীক্ষা শুরু হয়।
Visit bettingx.club for more information.
সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হয়েছে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে নিজের আসন নম্বর খুঁজে নিচ্ছে শিক্ষার্থীরা। সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট, ২১ এপ্রিলপরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে সড়কের পাশে বসে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছে এক শিক্ষার্থী। ব্রহ্মসমাজ সড়ক, ঝিলটুলী এলাকা, ফরিদপুর, ২১ এপ্রিলশুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে পুলিশ পাহারায় প্রশ্নপত্র নিয়ে আসা হচ্ছে। জিলা স্কুল চত্বর, রংপুর, ২১ এপ্রিলপরীক্ষার্থীকে কেন্দ্রে ঢোকার সময় নেওয়া যাবে না—এমন উপকরণ অভিভাবকের কাছে রেখে যাচ্ছে শিক্ষার্থী। খুলনা পাবলিক কলেজ, ২১ এপ্রিলপরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার সময় দেখে নেওয়া হচ্ছে পরীক্ষার সময় ব্যবহার করা যাবে না—এমন কিছু আছে কি না। খুলনা পাবলিক কলেজ, ২১ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন ৬. কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ব্রজমোহন বিদ্যালয়, বরিশাল, ২১ এপ্রিলকেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা আর বাইরে উদ্বিগ্ন অভিভাবকেরা। ব্রহ্মসমাজ সড়ক, ঝিলটুলী, ফরিদপুর, ২১ এপ্রিল আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, ঝিলটুলী, ফরিদপুর, ২১ এপ্রিল।শ্রুতলেখকের সহায়তায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে শরিফ। সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, ঠাকুরগাঁও, ২১ এপ্রিল শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় মগ্ন শিক্ষার্থীরা। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, ২১ এপ্রিল