আজকের বিনিময় হার
· Prothom Alo
আজ মঙ্গলবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক দিন ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি।
Visit freshyourfeel.org for more information.
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের গড় দাম ১২২ টাকা ৭৪ পয়সা। কয়েক মাস ধরেই ডলারের দাম ওঠানামা করছে। তবে গত এক মাসে ডলারের দাম অল্প কিছুটা বেড়েছে।
আজ দেশের মুদ্রাবাজারে যেসব মুদ্রার দাম বেড়েছে, সেগুলো মধ্যে আছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। আর দাম কিছুটা কমেছে ভারতীয় রুপির। অপরিবর্তিত আছে ইউয়ান, ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।