দিনাজপুরে মধ্যরাতে অগ্নিদগ্ধ হয়ে দম্পতির মৃত্যু

· Prothom Alo

দিনাজপুর পৌরসভার সুইহা‌রি আশ্রমপাড়া এলাকায় অগ্নিদগ্ধ হ‌য়ে এক দম্প‌তির মৃত্যু হ‌য়ে‌ছে। গতকাল রোববার দিবাগত রাত সা‌ড়ে ১২টার দিকে এ ঘটনা ঘ‌টে। গ্যাসের সিলিন্ডার লিকেজ থে‌কে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ওই দম্প‌তি হলেন তপন সরকার (৪৫) ও তাঁর স্ত্রী লতা সরকার (৩৭)। তপন সরকার পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। ওই দম্প‌তির দুই সন্তান র‌য়ে‌ছে।

Visit asg-reflektory.pl for more information.

মৃত দম্পতির ছে‌লে তীব্র সরকার ব‌লেন, ‘আমি বা‌ড়ির নিচতলায় এক‌টি ক‌ক্ষে থা‌কি। ওপরতলায় ছোট দু‌টি কক্ষ। এক‌টি‌তে মা-বাবা থা‌কেন। রা‌ত ১২টার দিকে মর্ডান‌ মো‌ড়ে পা‌ম্পে তেল আনতে যাই। কিছুক্ষণ প‌রে বা‌ড়ির পা‌শের একজন মুঠোফো‌নে আমা‌দের বা‌ড়ি‌তে আগুন লাগার কথা জানান। বা‌ড়ি‌তে এসে দে‌খি দাউ দাউ ক‌রে জ্বল‌ছে। সিঁড়ি দি‌য়ে ওপ‌রে একটুখা‌নি উঠেছিলাম; কিন্তু আর যে‌তে পা‌রিনি। মা-বাবা দুজ‌নেই মারা গেছেন।’

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম ব‌লেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আন‌তে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত।’

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী ব‌লেন, অগ্নিদগ্ধ হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। প‌রিবা‌রের সদস্যদের সঙ্গে ব‌লে ধারণা করা হ‌চ্ছে গ্যাসের সিলিন্ডার লিকেজ থে‌কে দুর্ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read full story at source