রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত ১

· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ সাকিব (২৫) নামের এক পরিবহনশ্রমিক নিহত হয়েছেন।

Visit bettingx.bond for more information.

গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ সাকিবের বাড়ি ডেমরার কোনাপাড়া এলাকার আলামিন রোডে। তাঁর বাবার নাম আবদুস সালাম। তিনি পেশায় পরিবহনশ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনির আখড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

সাজ্জাদ সাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Read full story at source