খাদ্য অধিদপ্তরের ৪৩৬ পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
· Prothom Alo

খাদ্য অধিদপ্তরের অধীন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগপ্রক্রিয়ায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচির সঙ্গে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনাবলি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
Visit afrikasportnews.co.za for more information.
মোট পদসংখ্যা: ৪৩৬টি
ব্যবহারিক পরীক্ষার তারিখ: ১৫, ১৬, ১৯, ২০ এবং ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার স্থান: আইআইসিটি (আইআইসিটি–IICT), বুয়েট, ঢাকা।
কনস্টেবল নিয়োগ: দেশের ১ লাখ ২৬ হাজার তরুণের পুলিশ হওয়ার স্বপ্নপরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা—
১. ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বাছাই পরীক্ষা ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
২. পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হয়ে সব কাগজপত্র যাচাই সম্পন্ন করতে হবে।
৩. টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দ থাকতে হবে।
৪. সঙ্গে অবশ্যই প্রবেশপত্রের রঙিন কপি, রঙিন পাসপোর্ট সাইজ ছবি (২ কপি) এবং মূল জাতীয় পরিচয়পত্র (NID) আনতে হবে।
জনতা ও অগ্রণী ব্যাংক নেবে ২৩৩ অফিসার: লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা* পরীক্ষার বিস্তারিত দেখুন এখানে—
চিকিৎসক-প্রকৌশলীর বাইরে: বাংলাদেশের মেধাবীদের জন্য অ্যাকচুয়ারি পেশার অজানা সম্ভাবনা