মনের জট খুলতে সহজ কিছু পদক্ষেপ

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি ‘মনের জট খুলুল: মানসিক চাপ কমানোর কৌশল’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

Visit betsport24.es for more information.

নানা কারণে, নানা সময়ে আমাদের মনের মধ্যে নানা রকমের জটিলতা তৈরি হয় এবং জট পাকতে শুরু করে এবং সেই জটটা দিন শেষে আমার মনের উপরে প্রচণ্ড রকমের একটা চাপ তৈরি করে। এই চাপ কমানের সহজ ও কার্যকর উপায় কি? এর উত্তরে ডা. ফারজানা রহমান তিনটি বিষয়ে গুরুত্ব দিতে বলেন। যেমন-

  • ডিজিটাল ডিটক্স: অন্তত ৩০ মিনিট মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকা।

  • শিথিলায়ন (Relaxation): অন্ধকার ঘরে চোখ বন্ধ করে শুয়ে শরীরকে সম্পূর্ণ শিথিল করে দেওয়া।

  • ছোট অভ্যাস: এক গ্লাস ঠান্ডা পানি পান করা, আয়নায় নিজের দিকে তাকানো অথবা প্রিয় কোনো বই পড়া।

তিনি আরও জানান, ‘সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের জন্য অন্তত ৫ থেকে ৩০ মিনিট সময় রাখা জরুরি। এটি মানসিক জট খুলতে এবং নতুন করে শক্তি সঞ্চয় করতে সাহায্য করে।’

Read full story at source