সাজা বাড়াতে আপিল করবে আবু সাঈদের পরিবার

· Prothom Alo

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি ভুক্তভোগীর পরিবার। তারা সাজা বাড়ানোর জন্য আপিল করবে।

Visit sportbet.rodeo for more information.

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ বৃহস্পতিবার এ মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে রায়ে।

রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন সাংবাদিকদের বলেন, তাঁদের অসন্তুষ্টির জায়গা হচ্ছে পুলিশের যাঁরা গুলি করেছেন, তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করেছেন। যাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তাঁদের কারও ফাঁসি হয়নি। এ ক্ষেত্রে তাঁদের অসন্তুষ্টি। তাঁরা অবশ্যই আপিল করবেন।

তখন আবু সাঈদের আরেক ভাই রমজান আলী বলেন, আজ তাঁরা যে বিচার পেয়েছেন, তাতে মোটামুটি আলহামদুলিল্লাহ। কিন্তু ওই সময় পুলিশের রংপুরের যাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তাঁদের সাজা কম হয়েছে বলে মনে হয়। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার ফাঁসি হওয়া দরকার ছিল বলে তিনি মনে করেন।

Read full story at source