স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি ঝালকাঠি বন্ধুসভার শ্রদ্ধা
· Prothom Alo

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ঝালকাঠি বন্ধুসভা। এ উপলক্ষে গত ২৬ মার্চ জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। বন্ধুরা বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করেন সেসব বীর সন্তানকে, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।
Visit xsportfeed.quest for more information.
জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ঝালকাঠি বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণকর্মসূচিতে উপস্থিত ছিলেন কবি মু. আল–আমীন বাকলাই, আইনজীবী আক্কাস সিকদার, আইনজীবী সাকিনা আলম লিজা, প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা মাহামুদুর রহমান, শিক্ষক ও উপদেষ্টা আফজাল হোসেন, সভাপতি শাকিল হাওলাদার, সহসভাপতি বিথি শর্মা বনিক, সাধারণ সম্পাদক রাহাত মাঝি, প্রচার সম্পাদক শাহরিয়ার ইসলাম, বন্ধু মো. রাকিব, উজ্জল দুয়ারী, নুপুর আক্তার, খাদিজা আক্তার, নেছার উদ্দীন, লাভলী আক্তার, কুশাল সাহা, রনি চন্দ্র, ইয়াসমিন সুলতানাসহ সংগঠনের অন্য সদস্যরা।