বিশ্বকাপে ফ্রান্সকে ভয় দেখাচ্ছে দুটি ‘অভিশাপ’

· Prothom Alo

মার্চের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই জিতেছে ফ্রান্স। স্পেন ও আর্জেন্টিনাকে পেছনে ফেলে গতকাল ফিফার হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল।

২০১৮ সালের সেপ্টেম্বরের পর এবারই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠল ফ্রান্স। কিন্তু দেশম এতে খুশি হওয়ার বদলে দুশ্চিন্তায়ও ভুগতে পারেন। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিয়ে বিশ্বকাপে যাওয়া দল যে কখনো ট্রফি জিততে পারেনি।

Visit truewildgame.online for more information.

মার্চের ফিফা আন্তর্জাতিক বিরতি শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল স্পেন। কিন্তু গত মঙ্গলবার রাতে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্রয়ে তাঁরা এক ধাপ নেমে এখন দুইয়ে। প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ এবং জাম্বিয়াকে ৫-০ গোলে হারালেও র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তিনে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। র‌্যাঙ্কিংয়ে নিচু সারির দলের মুখোমুখি হওয়ায় পয়েন্ট খুব একটা বাড়েনি মেসিদের।

ব্রাজিল এক ধাপ পিছিয়ে ছয়ে নেমেছে। প্রীতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হারের পর গত বুধবার বাংলাদেশ সময় ভোরে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। পর্তুগাল উঠে এসেছে পাঁচে।

মার্চের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচে জিতে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল কখনো বিশ্বকাপ জেতেনি

ফিফা র‌্যাঙ্কিং চালু করা হয় ১৯৯২ সালে। তার পর থেকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিয়ে বিশ্বকাপে যাওয়া দল কখনো শিরোপা জিততে পারেনি।

জার্মানি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিয়ে পা রেখেছিল ১৯৯৪ বিশ্বকাপে। কিন্তু সেবার চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। চার বছর পর ’৯৮ বিশ্বকাপ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ব্রাজিল। ‘সেলেসাও’রা সেবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।

সেই ফ্রান্সই র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল হিসেবে ২০০২ বিশ্বকাপ খেলতে গিয়ে বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে। চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। কিন্তু ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে একই ভাগ্য মেনে নিতে হয় ব্রাজিলকে। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে এই দুটি বিশ্বকাপে গিয়ে তারা বাদ পড়ে কোয়ার্টার ফাইনাল থেকে। ২০০৬ বিশ্বকাপ জেতে ইতালি, স্পেন জেতে ২০১০ বিশ্বকাপ।

ইতালির ফুটবলপ্রধানের পদত্যাগ চাইলেন ক্রীড়ামন্ত্রী, ফেডারেশনে ডিম ছুড়লেন সমর্থকেরা

কিন্তু স্পেন শীর্ষস্থান ধরে রেখে ২০১৪ বিশ্বকাপে নেমে বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে। ২০১৮ বিশ্বকাপে একই ভাগ্য বরণ করে নিতে হয় জার্মানিকেও। শীর্ষে থেকে বিশ্বকাপে নেমে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে জার্মানি।

২০২২ বিশ্বকাপে শীর্ষস্থান নিয়ে খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে ব্রাজিল। তৃতীয় আর্জেন্টিনা হয় চ্যাম্পিয়ন।

বিশ্বকাপ শুরুর আগে আরও একবার র‌্যাঙ্কিং হালনাগাদ করবে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। তার আগে ১০ জুন র‌্যাঙ্কিং হালনাগাদ করবে ফিফা।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিন দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা থাকায় তখন প্রীতি ম্যাচের পর অবস্থানে পরিবর্তন এলেও আসতে পারে। ১৮৭৭.৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। দ্বিতীয় স্পেনের সংগ্রহ ১৮৭৬.৪০ পয়েন্ট। ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর আগে জুনে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ফ্রান্সের।

২০২৫ ব্যালন ডি’অর জেতেন ফরাসি তারকা উসমান দেম্বেলে

ফ্রান্সের বিপদ আছে আরও

ফ্রান্স দলে আছেন বর্তমান ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। পুরস্কারটির ৭০ বছরের ইতিহাসে ব্যালন ডি’অরজয়ী কোনো খেলোয়াড়কে দলে রেখে এখন পর্যন্ত কোনো দেশই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি।

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো টানা ১৫ বছরের বেশি সময় ব্যালন ডি’অরে আধিপত্য দেখালেও তাদের হাতে এই ট্রফি থাকা অবস্থায় কেউ বিশ্বকাপ জিততে পারেননি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা যখন শিরোপা জিতল, তখন ব্যালন ডি’অরজয়ী ছিলেন করিম বেনজেমা। চোটের কারণে সেই টুর্নামেন্টে তিনি খেলতেই পারেননি।

১৯৫৬ সালে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ব্যালন ডি’অর পুরস্কার প্রবর্তন করার পর ফিফা ১৭টি বিশ্বকাপ আয়োজন করেছে। বিস্ময়কর হলেও সত্যি, গত ৭০ বছরে প্রতিটি বিশ্বকাপ শুরুর আগে তখনকার ব্যালন ডি’অরজয়ীকে নিয়ে খেলতে নেমে কোনো দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। দেম্বেলে এবার বিশ্বকাপে পা রাখবেন ব্যালন ডি’অরজয়ী হিসেবে। ফ্রান্সকে তাই দেম্বেলেকে সঙ্গে নিয়েই এই ‘অভিশাপ’–এর ধারা ভাঙতে হবে।

মুসলিমবিরোধী স্লোগানের জবাবে ইয়ামাল বললেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’

Read full story at source