পাপড়ি ফুলের পরাগায়নে সহায়তা করে থাকে
· Prothom Alo

জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
Visit afrikasportnews.co.za for more information.
অধ্যায়–১১
১. পিটুইটারি গ্রন্থি—
i. মাতৃদেহে স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটায়
ii. জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে
iii. দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
ক. পিটুইটারি গ্রন্থি খ. থাইরয়েড গন্থি
গ. শুক্রাশয়ের অ্যানাল গ্রন্থি
ঘ. অ্যাড্রিনাল গ্রন্থি
৩. গোনাডোট্রপিন ও প্রোজেস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
ক. অমরা খ. পিটুইটারি
গ. থাইরয়েড ঘ. অ্যানাল গ্রন্থি
জাতিসংঘের ভলান্টিয়ার হওয়ার সুযোগ, দেখুন বিস্তারিত৪. মেয়েদের কত বছরের আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়?
ক. ১৫ খ. ২০
গ. ২২ ঘ. ২৫
৫. পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর মিলন কোথায় ঘটে?
ক. মাতৃকোষে খ. জননকোষে
গ. স্ত্রীর ডিম্বনালিতে ঘ. জাইগোটে
৬. পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে কী বলে?
ক. নিষেক খ. জাইগোট
গ. ভ্রূণ ঘ. অমরা
৭. নিষিক্ত ডিম্বাণু ধীরে ধীরে ডিম্বনালি বেয়ে কোন দিকে অগ্রসর হয়?
ক. জাইগোটের খ. জরায়ুর
গ. ভ্রূণের ঘ. অমরার
৮. পাপড়ি সাধারণত—
i. রঙিন হয়
ii. রোদ–বৃষ্টি থেকে রক্ষা করে
iii. পরাগায়নে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ভ্রূণ কিসের সাহায্যে জরায়ুর গায়ে সংস্থাপিত হয়?
ক. অমরা খ. নিষেক
গ. ডিম্বক ঘ. জাইগোট
নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্ত১০. অমরা কাজ করে—
i. ফুসফুসের মতো ii. বৃক্কের মতো
iii. হরমোন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. অমরা ভ্রূণের নাভির সঙ্গে যুক্ত থাকে কিসের মাধ্যমে?
ক. অ্যাম্বিলিক্যাল কর্ড
খ. ইস্ট্রোজেন
গ. থাইরয়েড ঘ. অ্যানাল
১২. নারীদের ঋতুস্রাব চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়াকে কী বলে?
ক. ইস্ট্রোজেন খ. মেনোপজ
গ. অমরা ঘ. জাইগোট
১৩. সারা বিশ্বে এইডসের জীবাণু দ্বারা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নারী কত শতাংশ?
ক. ২৫ খ. ৩০
গ. ৪০ ঘ. ৫০
১৪. এইডসের লক্ষণ—
i. রোগীর ওজন দ্রুত কমতে থাকে
ii. একটানা জ্বর থাকে
iii. অনেক দিন শুকনা কাশি থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. ঘ ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা