গুজবে তোলপাড়, সত্যিই কি বিয়ে করছেন কৃতি
· Prothom Alo

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেম ও বিয়ের জল্পনা। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা কবীর বাহিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন জোরালো হয়। একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক মাধ্যমে একে অন্যের পোস্টে উপস্থিতি—সব মিলিয়ে প্রশ্ন উঠছে, তবে কি শিগগিরই বিয়ের পথে হাঁটছেন এই তারকা?
বিয়ে নিয়ে কী বললেন কৃতি
এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন কৃতি শ্যানন নিজেই। এক অনুষ্ঠানে বিয়ের প্রসঙ্গ উঠতেই খানিক বিরক্তি ঝরে পড়ে তাঁর কথায়। হাস্যরস মিশিয়ে তিনি বলেন, ‘আপনারা কি সেই খালাম্মা-চাচির মতো, যাঁরা শুধু জানতে চান কবে বিয়ে করব? জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।’
Visit extonnews.click for more information.
‘ককটেল ২’ সিনেমায় দেখা যাবে কৃতি শ্যানন, শহীদ কাপুর ও রাশমিকা মান্দানাকে। ইনস্টাগ্রাম থেকেতিনি পরিষ্কার করে জানান, বিয়ে অবশ্যই করবেন, তবে তাড়াহুড়ো করে নয়। নিজের সময়, নিজের ইচ্ছাতেই জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তিনি।
প্রেমের গুঞ্জনের পেছনের গল্প
সম্প্রতি কৃতির ছোট বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠানে কবীর বাহিয়াকে তাঁর সঙ্গে দেখা যায়। শুধু উপস্থিতিই নয়, সেই অনুষ্ঠান থেকে একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করায় গুঞ্জন আরও জোর পায়।
এর আগেও দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। যদিও সম্পর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কিছু স্বীকার করেননি কেউই, তবে তাঁদের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি ভক্তদের।
ক্যারিয়ারের সাফল্যে ব্যস্ত কৃতি
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও পেশাগত দিক থেকে দারুণ সময় কাটাচ্ছেন কৃতি। সম্প্রতি ‘পিঙ্কভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকনস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।
সামনে কৃতির পরবর্তী বড় প্রজেক্ট ‘ককটেল ২’, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা। সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
পিংকভিলা অবলম্বনে