বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১
· Prothom Alo

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Visit h-doctor.club for more information.
গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রিনভিউ পরিবহন নামের ওই বাস ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাচ্ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বাসটি গৌরনদীর বাটাজোড় এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইতি চক্রবর্তী (৩৫) নামের এক যাত্রী নিহত হন। গুরুতর আহত হন ইতির স্বামী গুরুদাস চক্রবর্তী (৪৫), মেয়ে উপমা চক্রবর্তী (১৬) ও আরেক যাত্রী পবিত্র মজুমদার (৫০)। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহত যাত্রীদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এদিকে দুপুর ১২টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি র্যাকার দিয়ে খাদ থেকে ওপরে তোলা হয়েছে। দুর্ঘটনায় বাসটির কাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।