মানুষ কেন ভুলে যায়

· Prothom Alo

স্মৃতি গবেষকেরা দেখেছেন, প্রধানত চারটি কারণে মানুষ কোনো ঘটনা বা কথা ভুলে যায়। প্রথমত ঘটনাটি মনে পড়ে পড়ে কিন্তু মনে পড়ে না, এমন একটি অবস্থা। এটা হয় যদি কোনো ঘটনার নিয়ে মাঝেমধ্যে স্মরণ করা না হয়। অর্থাৎ অনেক দিন ধরে স্মৃতিভান্ডারে পড়ে থাকে, কোনো আলোচনায় সেই স্মৃতির নবায়ন হয় না। এ অবস্থায় সে ঘটনার কথা হারিয়ে যায়, স্মৃতি পুনরুদ্ধার করা কঠিন হয়। অবশ্য, অনেক দিনের পুরোনো ঘটনা স্মৃতিতে জ্বলজ্বল করে, এমন ঘটনার ব্যতিক্রমী উদাহরণও পাওয়া যায়। দ্বিতীয়ত, অতীতের কোনো ঘটনার কাছাকাছি ঘটনা ঘটলে সেটা পুরোনো স্মৃতির সঙ্গে মিশে যায়, নতুন ঘটনাটি আর নতুন করে মনে থাকে না।

তৃতীয়ত, এমন কিছু ঘটনা ঘটে, যা হয়তো কোনো কারণে স্মৃতিভান্ডারে নথিভুক্ত হতে পারে না। ফলে সেই ঘটনা তো ভুলেই থাকবে। চতুর্থত, কিছু বেদনাদায়ক স্মৃতি মানুষ মনে রাখতে চায় না, সহজেই ভুলে যায়। তবে অনেক দুঃখজনক স্মৃতি মানুষের মনে গেঁথে যায়, সেটা ব্যতিক্রম। এক গবেষণায় দেখা গেছে, বয়স্ক মানুষ যে অনেক কথা ভুলে যায়, তার জন্য তার ভুলো মন দায়ী নয়। আসল কারণ হলো, তাঁদের মস্তিষ্ক অনেক স্মৃতির ভারে ভারাক্রান্ত থাকে। পুরোনো স্মৃতি মুছে ফেলতে পারে না বলে অনেক নতুন ঘটনা স্মৃতিতে স্থান করে নিতে পারে না।

Visit sportbet.reviews for more information.

কিছু মানুষ অতীতের স্মৃতি কল্পনা করতে পারে না কেন

Read full story at source