নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

· Prothom Alo

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। তাঁর নাম ঠাকুর চান (২৮)। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া একটার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার–সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর বাবা জনার্দন ও প্রতিবেশী রবিউল হোসেন আহত হন। নিহত ঠাকুর চান উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার বাসিন্দা।

Visit chickenroad.qpon for more information.

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাতে ছোট ফেনী নদীর খালে জনার্দন ছেলে ঠাকুর চানসহ তিনজনকে নিয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ঠাকুর চান মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অন্য দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত জনার্দন ও রবিউল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম প্রথম আলোকে বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

Read full story at source