‘তুমরা এইভাবেই মানুষের পাশে থেকো’

· Prothom Alo

‘তুমরা ছাত্র বয়সে আমাগে জন্যি এতকিছু করো, আল্লাহ তুমাগে অনেক বড় করুক। দোয়া করি তুমরা এইভাবেই মানুষের পাশে থেকো সারা জীবন বাবা।’

Visit sportfeeds.autos for more information.

গোপালগঞ্জ বন্ধুসভার পক্ষ থেকে ঈদের উপহার পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন এক প্রবীণ। ১৮ মার্চ সকালে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ২০টি পরিবারকে ঈদের বাজার কিনে দিয়েছেন বন্ধুসভার বন্ধুরা। সেগুলো আজ বিতরণ করা হয়।

বন্ধুরা বলেন, ঈদের খুশি ভাগাভাগি করার লক্ষ্যে এই উদ্যোগ। মানুষের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। আমাদের সামাজিক কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি এসব মানুষের দোয়া।

Read full story at source