বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে চীন বন্ধুসভার ইফতার
· Prothom Alo

চীনের উক্সি শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন করেছে চীন বন্ধুসভা। ১৫ মার্চ এটি অনুষ্ঠিত হয়।
ইফতারের প্রস্তুতি শিক্ষার্থীরা সবাই মিলেমিশে সম্পন্ন করেন। খাবার প্রস্তুত করা, আয়োজন সাজানো ও ইফতারের পরিবেশ তৈরি করার মাধ্যমে প্রবাসে এক সুন্দর মিলনমেলার সৃষ্টি হয়।
Visit asg-reflektory.pl for more information.
ইফতারে দেশি–বিদেশি নানা ধরনের ফলসহ আরও বিভিন্ন সুস্বাদু ও ব্যতিক্রমধর্মী খাবারের আয়োজন ছিল। উন্মুক্ত সবুজ প্রাকৃতিক পরিবেশে, খোলা আকাশের নিচে সবাই একসঙ্গে বসে ইফতার করেন।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনোয়ার হোসেন। ইফতার শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।