ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ
· Prothom Alo

ইরান যুদ্ধের বিরোধিতা করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তা পদত্যাগ করেছেন। ওই কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর ‘সিদ্ধান্ত পরিবর্তনের’ আহ্বান জানিয়েছেন।
Visit sportnewz.click for more information.
ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা একটি চিঠিতে লিখেছেন, ইরানের দিক থেকে যুক্তরাষ্ট্রের জন্য ‘কোনো তাৎক্ষণিক হুমকি’ নেই।
জো কেন্ট দাবি করেছেন, ‘ইসরায়েল এবং সে দেশের প্রভাবশালী মার্কিন লবিস্টদের চাপে’ ট্রাম্প প্রশাসন এ যুদ্ধ শুরু করেছে।
৪৫ বছর বয়সী জো কেন্ট মার্কিন স্পেশাল ফোর্সেস এবং সিআইএর একজন অভিজ্ঞ সদস্য। ২০১৯ সালে সিরিয়ায় এক আত্মঘাতী বোমা হামলায় তাঁর স্ত্রী নৌবাহিনীর ক্রিপ্টোলজিক টেকনিশিয়ান শ্যানন কেন্ট নিহত হয়েছিলেন।
কেন্টের পদত্যাগের বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
এ ছাড়া কেন্ট অভিযোগ করেছেন, ‘উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তা’ এবং প্রভাবশালী মার্কিন সাংবাদিকেরা ‘ভুল তথ্য’ ছড়িয়েছেন, যা ট্রাম্পকে তার ‘আমেরিকা ফার্স্ট’ (সবার আগে আমেরিকা) নীতি থেকে বিচ্যুত হতে বাধ্য করেছে।
চিঠিতে কেন্ট আরও লিখেছেন, ‘ইরান যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি—প্রতারণার মাধ্যমে আপনাকে এই বিশ্বাস করানোর জন্য ওই মিথ্যা তথ্যগুলো বারবার প্রচার করা হয়েছিল। এটি একটি মিথ্যা ছিল।’