ফল ও সবজির মধ্যে পার্থক্য কী

· Prothom Alo

আম, কাঁঠাল, পেয়ারা হলো ফল আর পালংশাক, পুঁইশাক, ডাঁটা হলো সবজি। এটা আমরা সবাই জানি। কিন্তু শসা কী? সাধারণত একে আমরা সবজির মধ্যেই ধরে নিই। কিন্তু আসলে এটাও ফল। কারণ, উদ্ভিদবিজ্ঞান অনুযায়ী ফুল থেকে ফল হয়, যার মধ্যে থাকে বীজ এবং সেই বীজ থেকে গাছ হয়। শসার মধ্যেও বীজ থাকে। আর সবজি হলো গাছের পাতা, ডাঁটি বা তার কোনো অংশ, যেটা ফুল থেকে জন্মে না এবং যার মধ্যে কোনো বীজ নেই। কোনো কোনো উদ্ভিদের শিকড় বা মূলও সবজি হিসেবে ধরে নেওয়া যায়। যেমন গাজর, মুলা প্রভৃতি।

আবার ফুলকপিও সবজি। কারণ, এটা ফুলের কলি। ফলে বীজ থাকবে। যদি জিন প্রকৌশলবিদ্যা প্রয়োগ করে এমন কোনো ফল উৎপাদন করা হয়, যার মধ্যে বীজ থাকে না, সেটাও ফল হিসেবে গণ্য হবে। যেমন বীজহীন কমলা বা আঙুর। এগুলো আসলে ফল, যদিও এর মধ্যে বীজ নেই, কিন্তু বীজবিহীন করা হয়েছে কৃত্রিম উপায়ে। তাহলে এক কথায় বলা যায়, দুইয়ের মধ্যে পার্থক্য হলো, উদ্ভিদের যে অংশ বিকশিত ফুল থেকে এসেছে ও যার মধ্যে উদ্ভিদের বংশ বিস্তারের বীজ রয়েছে, সেটাই হলো ফল এবং উদ্ভিদের অন্যান্য অংশ হলো সবজি

Visit fish-roadgame.online for more information.

পুষ্টিগুণে ভরপুর কয়েকটি দেশি ফল

Read full story at source