মানবিকতার বার্তায় ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুত্বের ইফতার

· Prothom Alo

শুরুতে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বন্ধুদের সঙ্গে নিয়ে ‘সহমর্মিতার ঈদ ২০২৬’-এর ব্যানার উন্মোচন করেন

রমজানের পবিত্রতা, সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ ধারণ করে ‘বন্ধুত্বের ইফতার ২০২৬’ আয়োজন করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ৬ মার্চ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফুডকোর্টের ভিআইপি লাউঞ্জে এটি অনুষ্ঠিত হয়। বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার পরিণত হয় এক প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ মিলনমেলায়।

Visit orlando-books.blog for more information.

শুরুতে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বন্ধুদের সঙ্গে নিয়ে ‘সহমর্মিতার ঈদ ২০২৬’-এর ব্যানার উন্মোচন করেন। এর মাধ্যমে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। জাফর সাদিক বন্ধুদের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানো ও মানবিক মূল্যবোধকে লালন করা বন্ধুসভার অন্যতম লক্ষ্য।’ তিনি ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার পরিণত হয় এক প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ মিলনমেলায়

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা বুশরা, দপ্তর সম্পাদক আলাদিন আল আসাদ, কার্যনির্বাহী সদস্য তাপসী রায়, ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক অনিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মেঘা খেতান এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাকিয়া লিমাসহ অনেকে।

এই আয়োজনে ড্যাফোডিল বন্ধুসভার বর্তমান সদস্যদের পাশাপাশি সাবেকরাও এসেছিলেন। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাব্বির আহমেদ ও নাজমুল হাসান, সাবেক সহসভাপতি তাহসিন আহমেদ, আদিবা জামান চৌধুরী ও রাকিবুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর অনিক ও সিরাজুদ্দৌলা লাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক নাবিল মাহমুদ, সাবেক অর্থ সম্পাদক হাবিবুর রহমান ও সাব্বির হোসেন, সাবেক বইমেলা সম্পাদক মানিহা হিমু এবং সাবেক কার্যনির্বাহী সদস্য নাজমুল হাসান, সাকিবুল ইসলাম, আনিকা মিমসহ অনেকে।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রতিনিধিরা

ড্যাফোডিল বন্ধুসভার কো-কনভেনর ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানউল্লাহ সজীব এবং সহকারী প্রক্টর খালিদ বিন বদরুজ্জামান শুভেচ্ছা জানান। আহসানউল্লাহ সজীব বলেন, ‘ব্যস্ততা অনেক, তবু আমার বন্ধুসভার ইফতারে না এসে পারলাম না।’

বন্ধুত্বের ইফতারে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন বিভাগের কর্মীরাও অংশগ্রহণ করেন। তাঁদের সঙ্গে একত্রে ইফতার করার মাধ্যমে বন্ধুসভা সমাজের সব স্তরের মানুষের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও সহমর্মিতার বার্তা তুলে ধরে। একজন নিরাপত্তাকর্মী বলেন, ‘ড্যাফোডিল বন্ধুসভার ইফতারে প্রতিবারই আমরা দাওয়াত পাই। আমন্ত্রণপত্র দেওয়া হয় আমাদের। বন্ধুসভার এমন সুন্দর আয়োজন দেখাতে আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে এসেছি আজ।’

ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন দোয়া ও মোনাজাত করেন।

বন্ধুত্বের ইফতারে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন বিভাগের কর্মীরাও অংশগ্রহণ করেন

ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি মুসাভভির সাকির বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও আমরা বন্ধুত্বের ইফতার আয়োজনে সফল হয়েছি। এই সফলতার কারণ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কর্মীরা। আমাদের দাওয়াত গ্রহণ করায় তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ।’

সহমর্মিতার ঈদ প্রসঙ্গে মুসাভভির সাকির বলেন, ‘আমরা এবার প্রায় ১০০ জন এতিমশিশুকে নতুন জামাকাপড় উপহার দেওয়ার পরিকল্পনা করেছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশপাশের প্রবীণ ক্ষুদ্র ব্যবসায়ীদের ঈদের বাজার করে দেওয়া হবে।’ এ সময় তিনি সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক অনুদান দেওয়ার আহ্বান জানান।

বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অণীক ভূষণ সাহা, বন্ধু ইশরাত হিমা, রিজভী আমিন, সুমন কাফিল, তানহা তাসনিম, মোস্তফা মাহফুজ, আবিদুর রহমান, জহিরুল আলিফ, মোহাম্মদ ত্বোয়া-হা, রিফাতুল ইসলাম, মুহাম্মদ নাঈম, জেবা আনিকা, মুহাম্মদ সিয়াম, নুসরাত অনন্যা, মাহিয়া তাবাসসুমসহ অনেক বন্ধু।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা

Read full story at source