ব্র্যাক ব্যাংকের নতুন অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক শাহীন ইকবাল ও আহমেদ রশীদ
· Prothom Alo

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো শাহীন ইকবাল ও আহমেদ রশীদকে ব্যাংকটির অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ থেকে কার্যকর করা হয়েছে।
Visit sweetbonanza-app.com for more information.
ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মো. শাহীন ইকবাল এখন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি হেড অব হোলসেল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজ্যাকশন ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, রেমিট্যান্স ও প্রবাসী ব্যাংকিং এবং ফাইন্যানশিয়াল ইনস্টিটিউশনসহ বিভিন্ন বিষয় দেখভাল করবেন।
মো. শাহীন ইকবাল বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, চট্টগ্রাম (বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ সম্পন্ন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত সিএফএ ইনস্টিটিউট থেকে চার্টার্ড ফাইন্যানশিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সার্টিফিকেশন অর্জন করেছেন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, শাহীন ইকবাল ২১ বছর ধরে ব্র্যাক ব্যাংকের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাজ করে আসছেন। তাঁর অসাধারণ নেতৃত্বগুণ, কৌশলগত দৃষ্টিভঙ্গি ও আর্থিক পণ্য নিয়ে উদ্ভাবনী চিন্তাভাবনা হোলসেল ব্যাংকিং বিজনেসকে আরও শক্তিশালী করবে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রশীদ ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ২০১৯ সালের অক্টোবর মাসে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে ব্র্যাক ব্যাংকে যোগ দেন এবং এর পর থেকে ব্যাংকটির রিস্ক কমপ্লায়েন্স ও অ্যাসেট কোয়ালিটি শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আহমেদ রশীদের ২৭ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) সম্পন্ন করেছেন।