চাকরিতে যেসব দক্ষতার চাহিদা দ্রুত বাড়ছে

· Prothom Alo

আজকের চাকরির বাজারে বা কর্মক্ষেত্রে আপনাকে আরও আকর্ষণীয় করে তুলতে কোন দক্ষতাগুলো সাহায্য করতে পারে? লিংকডইন সেটি জানিয়েছে। লিংকডইনের ২০২৬ সালের স্কিলস অন দ্য রাইজ তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা দক্ষতাগুলো।

লিংকডইন নিউজ–এর চাকরি ও ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সিনিয়র সম্পাদক অ্যান্ড্রু সিমান বলেন, ‘গত ১০ বছরে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতায় নাটকীয় পরিবর্তন এসেছে এবং সামনে আরও পরিবর্তন আসছে, যার বড় কারণ এআই। নিয়োগদাতারা এখন ডিগ্রি বা পদবির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন একজন মানুষ বাস্তবে কী করতে পারে।’

Visit milkshake.it.com for more information.

মেধা বনাম পুলিশি–গোয়েন্দা প্রতিবেদন: জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও কাটেনি ভেরিফিকেশন বৈষম্য

২০২৬ সালের দ্রুতবর্ধনশীল দক্ষতাগুলো কী কী
১. এআই ইঞ্জিনিয়ারিং ও বাস্তবায়ন
– ডেটা অ্যানোটেশন
– প্রম্পট ইঞ্জিনিয়ারিং
২. অপারেশনাল দক্ষতা
– লজিস্টিকস ম্যানেজমেন্ট
– প্রসেস অপ্টিমাইজেশন
৩. এআই ব্যবসায়িক কৌশল
– ডেটা গভর্ন্যান্স
– দায়িত্বশীল এআই
৪. এক্সিকিউটিভ ও স্টেকহোল্ডার যোগাযোগ
– পাবলিক স্পিকিং
– সম্পর্ক উন্নয়ন
৫. ফাইন্যান্সিয়াল অপারেশন ও রিপোর্টিং
– ক্যাশ রিপোর্টিং
– আর্থিক ডেটা বিশ্লেষণ

স্নাতক শেষে সবচেয়ে বেশি বেতন পান কোন ১০ বিষয়ের শিক্ষার্থী

৬. নেতৃত্ব ও জনবল ব্যবস্থাপনা
– ক্রস–ফাংশনাল টিম পরিচালনা
– ট্যালেন্ট ডেভেলপমেন্ট
৭. ব্যবসায়িক আয় বৃদ্ধি
– অ্যাকাউন্ট ডেভেলপমেন্ট
– গো–টু–মার্কেট কৌশল
৮. ঝুঁকি ও কমপ্লায়েন্স ব্যবস্থাপনা
– নীতিমালা অনুসরণ
– নিরাপত্তা পর্যবেক্ষণ

নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি, পদ ৬৭

এ তালিকায় রয়েছে হার্ড স্কিল (বিশেষ করে এআই–সংক্রান্ত) এবং সফট স্কিল (যেমন যোগাযোগ ও মানুষ পরিচালনা)। ২০২৫ সালের তালিকায় সফট স্কিল, যেমন দ্বন্দ্ব নিরসন, অভিযোজন ক্ষমতা ও উদ্ভাবনী চিন্তা প্রায় অর্ধেক জায়গা দখল করেছিল। লিংকডইনের সাবেক ক্যারিয়ার বিশেষজ্ঞ অ্যান্ড্রু ম্যাককাসকিলের মতে, ‘মানুষকেন্দ্রিক দক্ষতাগুলোই আসল গেম চেঞ্জার।’ সেদিকে নজর দেওয়ার দিকে সবার মনোযোগ থাকা দরকার বলেও মনে করেন তিনি।

গ্রামীণ ব্যাংকে নবম ও দশম গ্রেডে চাকরির সুযোগ

Read full story at source