প্রথম আলোর দগ্ধ ভবন নিয়ে শিল্প প্রদর্শনীর ১১তম দিন
· Prothom Alo
প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে ১৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে বিশিষ্ট শিল্পী মাহ্বুবুর রহমানের শিল্প প্রদর্শনী ‘আলো’। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে একদল উগ্রবাদী প্রথম আলো ভবনে হামলা করে ব্যাপক লুটপাট চালায়। এরপর ভবনে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ এই ভবনে পুড়ে যাওয়া সবকিছু নিয়ে আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রদর্শনীর। দর্শকেরা ধ্বংসের ভয়াবহতা দেখে একাধারে বিস্মিত ও ক্ষুব্ধ। ২৮ ফেব্রুয়ারি এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিন, ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, শিক্ষার্থী, শিল্পী ও সাধারণ মানুষ। প্রদর্শনীটি চলবে ২ মার্চ পর্যন্ত। সবার জন্য খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
Visit asg-reflektory.pl for more information.
প্রদর্শনীতে রাখা পুড়ে যাওয়া নথি ঘুরে দেখছেন শিক্ষার্থীরা।ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী প্রদর্শনী ঘুরে দেখছেন। প্রদর্শনী ঘুরে দেখছেন (বাঁ থেকে) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। প্রদর্শনী ঘুরে দেখছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও সিআইডি প্রধান মো. সিবগাত উল্লাহ।প্রদর্শনী ঘুরে দেখছেন আলোকচিত্রী শহিদুল আলম। প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। বাবার কোলে চরে প্রদর্শনী দেখছে এক শিশু। প্রদর্শনী ঘুরে দেখছেন অভিনয়শিল্পী ত্রপা মজুমদার ও আপন আহসান। প্রদর্শনী দেখতে আসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রদর্শনীতে এসেছিলেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও অদিতি মহসিন। প্রদর্শনীতে এসেছিলেন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। প্রদর্শনীতে এসেছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিরা। প্রদর্শনী ঘুরে দেখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন।বাঁ থেকে শিল্পী শামসুজ্জোহা ও শামীম সুব্রানা, বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাভিন মুরশিদ।