সিনেমার গানে সেই বাবনা
· Prothom Alo

চলচ্চিত্রের জন্য গান করছেন বাবনা করিম। রাজীব সালেহীন পরিচালিত ‘রবি ইন ঢাকা’ ছবির থিম সংয়ের সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি কথা লিখেছেন এবং গাইবেন ওয়ারফেজের এই অন্যতম সদস্য।
রাজীব সালেহীন প্রথম আলোকে বলেন, ‘বাবনা ভাই দেশে এসে সুর শোনান। এখন লিরিকসের টুকটাক ঘষামাজা চলছে। শিগগিরই রেকর্ডিং শেষ হবে।’ এ বছর একুশে পদক পাচ্ছে ওয়ারফেজ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতেই দেশে এসেছেন বাবনা করিম।
Visit asg-reflektory.pl for more information.
বাবনা করিমপেশায় প্রকৌশলী বাবনা করিম প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন।
গত বছর কোক স্টুডিও বাংলায় ‘অবাক ভালোবাসা’ নতুন করে গেয়ে আলোচনায় আসেন বাবনা করিম। এ প্রজন্মের শ্রোতারাও গানটি লুফে নিয়েছেন।
‘রবি ইন ঢাকা’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরও আছেন রিচি সোলায়মান, আজাদ আবুল কালাম ও আরমান পারভেজ মুরাদ। শুটিং শেষ। চলছে সম্পাদনার কাজ।
বাবনা করিমরাজীব সালেহীন জানান, জেন-জিদের হতাশা ও তা থেকে উত্তরণের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রবি ইন ঢাকা’।
ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝামাঝি সময়ে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।