এইচএসসি পাসেই ২০০ জনকে চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

· Prothom Alo

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ তাদের কনজ্যুমার গুডস ডিভিশনে বড় ধরনের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ‘সেলস রিপ্রেজেন্টেটিভ’ (এসআর) পদে সারা দেশে মোট ২০০ জন পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। উচ্চশিক্ষার বাধ্যবাধকতা না থাকায় কেবল এইচএসসি পাস করা তরুণদের জন্য এটি একটি বড় সুযোগ।

আবেদনের যোগ্যতা

Visit asg-reflektory.pl for more information.

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তবে বিক্রয় পেশায় অভিজ্ঞ ব্যক্তিরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর বয়স ও শারীরিক যোগ্যতার পাশাপাশি চটপটে এবং উপস্থাপনায় দক্ষ হওয়া জরুরি।

কাজের বিবরণ ও দায়িত্ব

নির্বাচিত কর্মীদের মূল কাজ হবে রিটেইল আউটলেট বা খুচরা দোকান থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা। এ ছাড়া কোম্পানি নির্ধারিত লক্ষ্যমাত্রা (টার্গেট) অর্জন, পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং বিক্রেতা ও পরিবেশকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাদের প্রধান দায়িত্ব হবে।

বেতন ও কর্মস্থল

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মাসিক ১১ হাজার থেকে ২২ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের পর প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও থাকছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।

সিভির এক ভুলেই হাতছাড়া হলো চাকরি: ‘অলিভ অয়েল’ বিতর্ক থেকে শিক্ষা নিন

আবেদন ও সাক্ষাৎকারের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

সাক্ষাৎকারের সময় ও স্থান

সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে নিচের স্থানগুলোতে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে:

ঢাকা ও সংলগ্ন এলাকা: মিরপুর-১ (২২ ফেব্রুয়ারি), শান্তিনগর (২৫ ফেব্রুয়ারি) ও জয়দেবপুর, গাজীপুর (২৬ ফেব্রুয়ারি)।

চট্টগ্রাম ও সিলেট বিভাগ: ফেনী সদর, সিলেট সদর ও ময়মনসিংহ (২৩ ফেব্রুয়ারি), নোয়াখালী, মৌলভীবাজার সদর ও কুমিল্লা (২৪ ফেব্রুয়ারি), লক্ষ্মীপুর ও হবিগঞ্জ (২৫ ফেব্রুয়ারি) এবং ব্রাহ্মণবাড়িয়া (২৬ ফেব্রুয়ারি)।

বরিশাল ও খুলনা বিভাগ: বরগুনা সদর (২৩ ফেব্রুয়ারি), বরিশাল সদর (২৪ ফেব্রুয়ারি) ও মাদারীপুর (২৫ ফেব্রুয়ারি)।

উত্তরবঙ্গ ও অন্যান্য: খাগড়াছড়ি সদর (২২ ফেব্রুয়ারি), জামালপুর ও টাঙ্গাইল (২৪ ফেব্রুয়ারি), শেরপুর (২৫ ফেব্রুয়ারি) ও ফরিদপুর (২৬ ফেব্রুয়ারি)।

কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, টোয়েফলে ২৪ অথবা আইইএলটিএসে ৭ স্কোরে আবেদন

করেপোরেট অফিসে বিশেষ সুযোগ

যাঁরা ঢাকার গুলশানে সাক্ষাৎকার দিতে ইচ্ছুক, তাঁরা ২৬ ও ২৮ ফেব্রুয়ারি বেলা দুইটা থেকে বিকেল চারটার মধ্যে নাভানা এফ এস কসমো (বাড়ি-৪/বি, রোড-৯৪, গুলশান-২) ঠিকানায় উপস্থিত হতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এমটিবিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, স্নাতকে আবেদন

Read full story at source