নতুন সংগঠন সিটিজের সভাপতি জাকির ও মহাসচিব সাইফ
· Prothom Alo

তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে গবেষণা ও উন্নয়নমূলক নতুন সংগঠন সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে) ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের হাসান জাকির এবং মহাসচিব হয়েছেন দৈনিক যুগান্তরের সাইফ আহমাদ। এক বছর মেয়াদি এ কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক কালবেলার অনলাইন এডিটর এম মিজানুর রহমান সোহেল।
Visit asg-reflektory.pl for more information.
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—পরিচালক (সাংগঠনিক) রূপালী বাংলাদেশের শাওন সোলায়মান, পরিচালক (অর্থ) দৈনিক ইত্তেফাকের হামিদুর রহমান, পরিচালক (গবেষণা ও উন্নয়ন) যমুনা টিভির জাহিদুল হোসাইন খান, পরিচালক (প্রচার ও প্রকাশনা) টেকজুম ডট টিভির মিরাজুল ইসলাম। এ ছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আব্বাস উদ্দিন নয়ন এবং মাছরাঙা টিভির ওমর ফাহিয়ান।
সংগঠনটির উপদেষ্টা প্যানেলে রয়েছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের মহাসচিব আব্দুল হক অনু, প্রথম আলোর পল্লব মোহাইমেন এবং দৈনিক নতুন সময়ের নাজমুল হক শ্যামল।
সিটিজের সভাপতি হাসান জাকির বলেন, ‘মূলধারার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সাংবাদিকতার পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ শিক্ষাবিদেরা যুক্ত রয়েছেন। আমরা আশা করি, নতুন কমিটি সাংবাদিকতা ও প্রযুক্তি খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে।’
মহাসচিব সাইফ আহমাদ বলেন, ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে যুগোপযোগী নীতিনির্ধারণ, গবেষণা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রয়োজন। সিটিজে নীতি গবেষণা ও সংলাপের ওপর বিশেষ গুরুত্ব দেবে।’