‘বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা করা আমাদের দায়িত্ব’
· Prothom Alo

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ভোরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন বন্ধুরা। এ সময় তাঁরা ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণ এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Visit amunra-online.pl for more information.
এরপর অনুষ্ঠিত হয় ‘বাংলা ভাষা ও ভাষা আন্দোলন’–বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা। উপদেষ্টা তুহিনুজ্জামান বলেন, ‘ভাষাশহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। তাই বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা করা আমাদের দায়িত্ব।’
উপদেষ্টা রিয়াদ খান বলেন, ‘বাংলা ভাষার সঠিক ব্যবহার ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে রাবি বন্ধুসভার পুস্পস্তবক অর্পণ।পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু স্মরণের দিন নয়, বরং নিজের ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসার নতুন অঙ্গীকারের দিন।’
সাধারণ সম্পাদক বাঁধন রায় বলেন, ‘ভবিষ্যতেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি আয়োজন করা হবে।’
সভাপতি সুইটি রাণী বলেন, ‘ভাষাশহীদদের স্মরণে আমাদের এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা ভাষার প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল করে তুলবে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আররাফি সিরাজী ও মোহাম্মদ রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক নাঈম শাহরিয়ার, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক পুষ্পিতা দাশ, প্রশিক্ষণ সম্পাদক ইফফাত আরা ইনাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নাইম হাসান, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম, বন্ধু কামাল হোসাইন, মৃদুল কান্তি ও নিবেদিতা উর্মি।
সভাপতি, রাবি বন্ধুসভা