দেশের প্রধান শহরগুলোয় সিটি ব্যাংকে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন অপারেশনস ম্যানেজার
· Prothom Alo
সিটি ব্যাংক পিএলসি তাদের শাখা পর্যায়ের কার্যক্রম পরিচালনার জন্য ‘ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের প্রধান সব বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোয় এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও দায়িত্ব-
নিযুক্ত কর্মকর্তাকে ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা ও প্রচলিত আইন অনুযায়ী শাখার সব অপারেশনাল কাজ তদারক করতে হবে। অ্যাকাউন্ট খোলার নথি যাচাই, নন-ক্যাশ লেনদেন (যেমন ডিমান্ড ড্রাফট, ট্রান্সফার, আরটিজিএস, পে-অর্ডার ইত্যাদি) অনুমোদন এবং শাখার ‘অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার’ হিসেবে দায়িত্ব পালন করা তাঁর মূল কাজ।
Visit asg-reflektory.pl for more information.
ক্রীড়া খাতে কর্মসংস্থান: ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরিকল্পনাযোগ্যতা ও অভিজ্ঞতা-
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান পাস।
অভিজ্ঞতা: ব্যাংকিং সেক্টরে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়স অন্তত ২৫ বছর হতে হবে।
কর্মস্থল-
নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও বগুড়া জেলার বিভিন্ন শাখায় নিয়োগ দেওয়া হবে।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিনবেতন ও আবেদনপ্রক্রিয়া-
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে সিটি ব্যাংকের ক্যারিয়ার পোর্টাল বা অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
৪৪তম বিসিএস: নন ক্যাডারে ২৯৫৮ জন, সবচেয়ে বেশি ১০ম গ্রেডে